চতুর্থ বিষয় এর ব্যাপারটি বুঝিয়ে বলুন?
এস এস সি তে চতুর্থ বিষয় কয়টা সাব্জেক্টের এ+ কে কভার করে??
কেউ যদি চারটাতে এ বাকি সব বিষয়ে এ+ (চতুর্থ সহ) পায়, তাহলে তার জিপিএ ৫ আসবে কি?? একটু বুঝিয়ে বলুন!
3 Answers
চতুর্থ বিষয়ে প্রাপ্ত গ্রেড থেকে ২ বিয়োগ করা হয় | গড় নির্নয়ের সময় ৪র্থ বিষয় বাদ দিয়ে করা হয় | ফলে একজন ছাত্র ৩টি বিষয়ে না পেলেও সামগ্রিকভাবে পাচ্ছে | ৪র্থ বিবেচনা করার বিষয়টাই বাংলাদেশে ১ম | ধরুন আপনি বিজ্ঞান বিভাগের ছাত্রী, ৫টি বিষয়ে A+ পেলেন, ৮টির মধ্যে | আপনি গনিতে, ইংরেজি, রসায়নে A পেয়েছেন, আপনার পয়েন্ট হবে 35, টোটাল 40 এর মধ্যে | ৪র্থ বিষয় উচ্চতর গনিতে A+ পেলেন সেখান থেকে যোগ হবে 3 অর্থাৎ 38 | এখন আপনার GPA 38/8=4.78
SSC তে চতুর্থ বিষয় কখনোই কোন SUBJECT কে কভার করে না । চতুর্থ বিষয় হচ্ছে এমন একটি বিষয় যেটাতে আপনি ফেল করলেও রেজাল্ট এর উপর কোন প্রভাব পরবে না ( পরিক্ষায় অবস্যই ATTEND করতে হবে ) । কিন্তু যদি জিপিএ 5 চতুর্থ বিষয় পান তাহলে আপনার মুল পয়েন্টের সাথে 3 পয়েন্ট যোগ হবে । অর্থাত্ যত পয়েন্ট ই পান চতুর্থ বিষয় এ তার থেকে 2 পয়েন্ট বাদ যাবে বাকি পয়েন্ট যোগ হবে ।
উদাহরণ এর সাহায্যে বুঝে নিন >>
যদি A+ পান 5 - 2 =3
যদি A পান 4-2 = 2
যদি A- পান 3.5-2 = 1.5
এরকম ভাবে চতুর্থ বিষয় এর পয়েন্ট যুক্ত হবে ।
আসা করি খুব ভালো ভাবে বুঝতে পেরেছেন ।
৪ র্থ বিষয় বলতে অপশনাল সাবজেক্ট বুঝায়। এটা মূলত রেজাল্টের ক্ষেতে বিশেষ ভুমিকা রাখে। ধরুন আপনি এইচ এস সি পরীক্ষা দিচ্ছেন। তো মোট। ১৩ টা পরীক্ষা দিতে হবে। ict তে একটা gpa আসবে। বাকী ১২ টার দুই পেপার মিলে একটি করে ১২ টায় মোট ৬ টা gpa আসবে। তারমানে মোট ৭ সাবজেক্ট এ gpa আসবে। এর মধ্যে ধরুন আপনার অপশনাল সাবজেক্ট কৃষি। তাহলে কৃষির ২ পেপার মিলে একটি gpa এসেছে। এখন মোট ৭ টার gpa যোগ করা হবে। প্লাস এর জন্য ৫, গ্রেড এর জন্য। ৪, মাইনাস এর জজনয৩.৫, বি এর জন্য ৩, সি এর ২, ডি এর ১। এভাবে পয়েন্ট ধরে যোগ করা হবে। ধরুন আপনার ৭ টা মিলে ৩২ পয়েন্ট। এরপর অপশনাল সাবজেক্ট এর জন্য ২ পয়েন্ট বাদ দেয়া হবে এবং অপশনাল সাবজেক্টটি বাদ দেয়া হবে। তাহলে পয়েন্ট হবে ৩২-২=৩০। আর সাবজেক্ট হবে ৭-১=৬। এখন এই সাবজেক্ট সংখ্যা দিয়ে এই পয়েন্টগুলোকে ভাগ করা হবে। ৩০/৬=৫। তারমানে আপনার রেজাল্ট আসবে gpa5 বা এ প্লাস। এভাবে পয়েন্ট যত কম gpa ও কম। যদি ৭ টা মিলে ২৬ পয়েন্ট আসে তাহলে ২ বাদ দিয়ে ২৪ কে ৬ দিয়ে ভাগ করলে gpa4 আসবে। কিন্তু যদি cgpa চান তাহলে অপশনাল সাবজেক্ট এবং অপশনাল সাবজেক্ট এর পুরো gpa বাদ দিতে হবে। যেমন আমার এস এস সি তে সাবজেক্ট ছিল ৯ টা। পয়েন্ট ছিল ৪২। ২ বাদ দিয়ে ৪০ কে অপশনাল সাবজেক্ট বাদ দিয়ে ৮ দিয়ে ভাগ করে ৫ আসে। তাই gpa5 আসে। কিন্তু cgpa এর বেলায় অপশাসন সাবজেক্ট বাদ দেয় এবং অপশনাল সাবজেক্ট এ প্লাস মানে ৫ পয়েন্ট ছিল বলে ৫ পয়েন্ট বাদ দিয়ে ৩৭ কে ৮ দিয়ে ৪.৬২৫ বা ৪.৬৩ আসে ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy