সহজে কি ভাবে কোরআন শিক্ষা যায়?

অামি কোরঅান শিখতে চাই, কিন্তুু অলসতার জন্য পড়া হয় না,এবার ঠিক করছি যে সামনে রমজান মাসে কুরঅান পড়া শিখব।অার অামার শিখার খুব ইচ্ছা।
2845 views

3 Answers

রমযান মাসে বিভিন্ন স্থানে কোরআন শুদ্ধভাবে পড়ার প্রশিক্ষণ দেয়া হয়। অথবা আপনাদের মসজিদে তারাবী নামাযের হাফেয সাহেব বা ইমাম-মুয়াযযিন সাহেবের বা যাঁরা কুরআন শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, সহযোগিতা নিতে পারেন। *কুরআন শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারা কঠিন কিছু না, দেখেনতো হাফেযসাহেবগণ কঠিন হলে কিভাবে পুরো কোরআন মুখস্থ করত? *প্রতিদিন ১৫মিনিট সময় ব্যয়করে অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসির পড়ার চেষ্টা করুন। নিয়মিত পড়ুন। *ক্বারি হুযাইফির তেলাওয়াত শুনতে পারেন। এক আয়াত শুনুন উচ্চারণ করুন, বারবার শুনুন উচ্চারণ করুন। খেয়াল করুন কীভাবে উচ্চারণ করছেন। *ধীরে মাখরাজ অনুযায়ী উচ্চারণের চেষ্টা করুন। اللهم وفق لنا تلاوة القرآن، ووفق أن نفهم القرآن، ووفق أن نعيش بطريق القرآن.

2845 views Answered

আপনি প্রথমে তাজবীদ এবং মাখরাজের নিয়ম সমূহ আয়ত্ত করুন।ধীর স্থির ভাবে সময় দিয়ে কুরআন তেলাওয়াত করুন। পূর্বে কখনও না শিখে থাকলে অবশ্যই একজন ভালো ক্বারীর সহয়তা নিন। আর তিলাওয়াত সুন্দর ও আরও দ্রুত ও সুমধুর করতে Mishary Rashid Alafasy ওস্তাদের তিলাওয়াত শুনুন। অত্যন্ত চমৎকার তিলাওয়াত।

2845 views Answered

আপনি কোরান mp3 ডাউনলোড করে শুনতে পারেন...

2845 views Answered

Related Questions

Next steps