ঢাকার কিছু কলেজ সম্পর্কে জানতে চাই?
ঢাকার ভালো কিছু কলেজ সম্পর্কে জানতে চাই?কলেজ গুলোতে ভর্তি হতে কত পয়েন্ট লাগে?
2 Answers
https://bn.m.wikipedia.org/wiki/ঢাকা_কলেজ
https://bn.m.wikipedia.org/wiki/ঢাকা_রেসিডেনসিয়াল_মডেল_কলেজ
https://bn.m.wikipedia.org/wiki/ঢাকা_সিটি_কলেজ
https://bn.m.wikipedia.org/wiki/সরকারী_তিতুমীর_কলেজ
https://bn.m.wikipedia.org/wiki/সরকারী_বিজ্ঞান_কলেজ
https://bn.m.wikipedia.org/wiki/নটর_ডেম_কলেজ
সবগুলোতেই GPA -5 লাগবে।আর Notre Dame এ Admission Test দিয়ে চান্স পেতে হবে।
তিতুমীর কলেজ কলেজটির প্রতিষ্ঠা বত্সর ১৯৬৫। তিতুমীর কলেজ ঢাকার পুরাতন কলেজের মধ্যে একটি। পাকিস্তান শাসনামলে কলেজটি জিন্নাহ কলেজ নামে পরিচিত ছিল। কলেজটি সরকারী হওয়ার সুবাদে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখানে ছুটে আসে। কলেজটি প্রতিষ্ঠার শুরুতে ইন্টারমিডিয়েট পর্যায়ে পাঠদান করা হতো। পর্যায়ক্রমে কলেজটির শিক্ষা কার্যক্রম ডিগ্রী এবং অনার্স পর্যায়ে উন্নীত করা হয়। অনার্স কার্যক্রম চালুর প্রাথমিক অবস্থায় শুধুমাত্র বাংলা এবং রসায়ন বিষয়ে পাঠ দান করা হতো। তিতুমীর কলেজটির কলেজ কোড ৬৪২৩। কলেজটিতে দুটি স্বেচ্ছাসেবক ইউনিট রয়েছে; (১) বিএনসিসি এবং (২) রোভার স্কাউট। ঠিকানা এবং অবস্থান সরকারী তিতুমীর কলেজ ওয়্যারলেস গেইট, মহাখালী, ঢাকা। ফোন: ৮৮-০২-৯৮৯৯৪৯০ ইমেইল: [email protected] ওয়েব: www.titumircollege.gov.bd ভর্তির নিয়মাবলী অনার্স কোর্সে ভর্তি হতে এসএসসি এবং এইচএসসি তে সর্বমোট জিপিএ ৫ এবং পৃথকভাবে ২.৫ পেতে হবে। ও লেভেল এবং এ লেভেল পরীক্ষায় একই নিয়ম প্রযোজ্য। ভর্তি পরীক্ষার ফরম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে পুরন করে প্রিন্ট করে ফরমে প্রয়োজনীয় স্থানে পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হয়। অগ্রণী ব্যাংকে ৩০০ টাকা ব্যাংক ড্রাফট করে জমা দিতে হয়। ভর্তি ফরমের সাথে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল সনদের ফটোকপি, প্রয়োজনীয় সংখ্যক ছবি এবং প্রশংসা পত্র জমা দিতে হয়। ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা এবং আদিবাসী কোটা রয়েছে। মুক্তিযোদ্ধা কোটা ১০% এবং আদিবাসী কোটা ৫%। ছাত্রীদের জন্য কোন কোটা নেই। ফরম অফিসে জমা দেওয়ার সময় ভর্তি পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হয়। ভর্তি পরীক্ষার কোন নির্দিষ্ট সিলেবাস নেই। সাধারনত পাঠ্যবই এবং সাধারন জ্ঞান থেকে প্রশ্নপত্র করা হয়। ভর্তি পরীক্ষার ফলাফল কলেজের নোটিশ বোর্ডে এবং ওয়েব সাইটে পাওয়া যায়। প্রথমে মেধা তালিকা থেকে ভর্তি নেওয়ার পর অপেক্ষমান তালিকা থেকে পরবর্তী ভর্তির জন্য সাক্ষাত্কারের জন্য ডাকা হয়। সাক্ষাত্কার দেওয়ার সময় শিক্ষার্থীকে প্রবেশপত্র, সনদপত্র সংগে নিতে হয়। ভর্তি ফি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত। ভর্তি ফি ২৩০০ টাকা থেকে ৩৫০০ টাকা। ঢাকা কমার্স কলেজ জাতীয় শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ‘ঢাকা কমার্স কলেজ’ মিরপুরে অবস্থিত। এই কলেজটি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়। ব্যবসায় শিক্ষা বিভাগে এই কলেজের বিশেষ দখল রয়েছে। এই কলেজে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি ৭ টি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালু রয়েছে। কলেজটি সম্পূর্ণ বেসরকারী ভাবে প্রতিষ্ঠিত ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী পরিচালিত। ঢাকা কমার্স কলেজের EIIN নম্বর 10820 । যে কোন বিভাগ থেকে এই কলেজে ব্যবসায় শিক্ষা শাখায় একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া যায়। অন্য কোনো বিভাগ এই কলেজে নেই। ছাত্র ও ছাত্রী উভয়ের শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। অবস্থান মিরপুর চিড়িয়াখানা রোডে অবস্থিত রজনীগন্ধ্যা হোটেল থেকে ৫০ গজ উত্তর-পশ্চিম কোণে, অথবা সিরাজুল ইসলাম মাদ্রাসা থেকে ৩০ গজ উত্তরে কলেজটি অবস্থিত। ঠিকানা সেকশন # ২, মিরপুর, ঢাকা – ১২১৬। ওয়েব সাইট: www.dcc.edu.bd ই-মেইল : [email protected] একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিস্তারিতভাবে জানতে এখানে ক্লিক করুন ভর্তির যোগ্যতা উচ্চ মাধ্যমিক কোর্সে ভর্তির আবেদনের ক্ষেত্রে এস.এস.সি পরীক্ষায় ন্যূনতম জিপিএ -৪.০০ থাকতে হয়। অনার্স কোর্সে ভর্তি হওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী এস.এস.সি এবং এইচ.এস.সি উভয় পরীক্ষায় গড়ে জিপিএ ৪.০০ থাকতে হয়। আর মাস্টার্সের ভর্তি অনার্সের ফলাফলের উপর ভিত্তি করে নির্ধারিত হয়। খরচ: মাসিক বেতন - ১৫০০ টাকা টিউশন ফি (ছাত্র): ১৮, ৫০০ টাকা (এক মাসের বেতন + ইউনিফর্ম) টিউশন ফি (ছাত্রী): ১৭,৪০০ টাকা (এক মাসের বেতন + ইউনিফর্ম) ভর্তি প্রক্রিয়া সংগ্রহীত ভর্তি ফরমে প্রয়োজনীয় সকল তথ্যাবলী লিখিত পূর্বক এস.এস.সি পরীক্ষার মার্কসীটের সত্যায়িত ফটোকপি, এস.এস.সি পরীক্ষার সত্যায়িত সনদপত্র, বিদ্যালয়ের প্রশংসাপত্র ও ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি সংযুক্ত করে জমা দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র সংগ্রহ করতে হয়। ভর্তির ফলাফল কলেজের ওয়েব সাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল অনুসারে ভর্তি করা হয়। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে ফলাফল প্রকাশের পর নির্ধারিত তারিখের মধ্যে যদি মেধাক্রম তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থী ভর্তি না হয় তাহলে পরবর্তী ৩ দিনের মধ্যে অপেক্ষমান তালিকার মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থীদের ভর্তি করা হয়। আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে পরবর্তী ৭ দিন পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়। কোর্স ফি উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তির জন্য ভর্তি ফি বাবদ ১২,০০০ টাকা পরিশোধ করতে হয়। এবং মাসিক বেতন বাবদ সকল বিভাগের শিক্ষার্থীদের ১,২০০ টাকা করে পরিশোধ করতে হয়। অনার্সের ভর্তি ফি ১৫,০০০ টাকা থেকে ১৮,০০০ টাকা। বি.বি.এ – কোর্স সম্পন্ন করতে ১,০০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা পর্যন্ত খরচ হয়। এম.বি.এ কোর্স সম্পূর্ণ করতে ১,২০,০০০ টাকা খরচ পড়ে। কলেজটির সকল প্রকার ফি সোস্যাল ইসলামিক ব্যাংক কলেজ শাখায় পরিশোধ করতে হয়। প্রতি সেমিস্টারের ফি প্রতি সেমিস্টারেই পরিশোধ করতে হয়। শিফট ও ক্লাসের সময়সূচী উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কলেজে ২টি শিফট চালু রয়েছে। মর্নিং শিফট ডে শিফট মর্নিং শিফটের ক্লাস সকাল ৮ টায় শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত চলে। আর ডে শিফটের ক্লাস দুপুর ১.৩০ টা থেকে বিকাল ৫.৩০ টা পর্যন্ত চলে। উচ্চ মাধ্যমিক শ্রেণীর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্লাসসমূহ মর্নিং শিফটে এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস ডে শিফটে অনুষ্ঠিত হয়। আর অনার্সের ক্লাস সমূহ মর্নিং ও ডে উভয় শিফটেই অনুষ্ঠিত হয়। প্রতিটি ক্লাসের ব্যাপ্তিকাল ৫০ মিনিট। "
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy