ফেসবুক টেমপেরারি লক বা ব্লক হলে কিভাবে ঠিক করা যায়?কেউ জানলে বলবেন..প্লিজ
2918 views

2 Answers

আপনার আইডি কোন ধরনের ব্লক হয়েছে সেটা বললে ভাল হত। যদি NID কার্ড চায়, তবে NID ছবি তুলে আপলোড করতে হবে। ছবি তোলার সময় ভালভাবে তুলবেন যেন আপনার নাম, বয়স, NID নং ইত্যাদি ভালভাবে দেখা যায়। আর যদি ফটো ভেরিফিকেশন চায় তাহলে নিচের পদ্ধতি তে চেষ্টা করতের পারেন::: (১ম পদ্ধতি) ফটো ভেরিফিকেশন খোলার ১ম পদ্ধতি===> 1.গুগলে যান (অন্য আরেকটা মোবাইল বা পিসি দিয়ে) 1. এখন আপনার ফেবুতে ফটো ভেরিফিকেশনের সময় একটি ছবির সাথে 6 জন বন্ধুর নাম থাকবে । 3. গুগল ইমেজ সার্চে লিখুন facebook + আপনার বন্ধুর নাম । যেমনঃ আপনার বন্ধুর নাম MD RAKIB HASAN হলে লিখবেন FACEBOOK+MD RAKIB HASAN 4. এবার গুগল সার্চে আপনি অনেক ছবি দেখতে পাবেন।যদি কোন ছবি আপনাকে ভেরিফাই করতে দেওয়া ছবির সাথে মিলে যায় তাহলে বুঝবেন সেটা তারই ছবি । আর যদি না মিলে তাহলে বাকি 5 জনের নাম দিয়ে একইভাবে ট্রাই করতে থাকুন। 5.এভাবে প্রতিটা ফটোর নিচে যে নামগুলা থাকে একটা একটা করে আগ পর্যন্ত) 6. এরপরেও ছবিগুলো সনাক্ত না করতে পারলে আপনি 2টি প্রশ্ন স্কিপ করতে পারবেন। এছাড়াও সবগুলো প্রশ্নে 1টি উত্তর ভুল হলেও আপনাকে পাশ করিয়ে দেওয়া হবে । প্রশ্নের উত্তর ঠিকভাবে দেবার পর আপনার পাসওয়ার্ড রিসেট করতে বলা হবে । নতুন পাসওয়ার্ড দিয়ে এরপর সহজেই আপনি আপনার একাউন্ট ফিরে পেতে পারবেন । {২য় পদ্ধতি} ফটো ভেরিফিকেশন করেঃ প্রয়োজনীয় উপকরণঃ (1)একটি সাদা খাতা (2)একটি কলম যে ফটোটা আসবে তার নাম খাতায় লিখে রাখুন।ধরুন ধানের ক্ষেতে পাখির একটি ছবি এসেছে। আপনি খাতায় লিখুন""ধানের ক্ষেতে পাখি""। এরপর এর পাশে ফেসবুক ছবিটা দিয়ে যেসব লোকের নাম দিয়েছে তাদের নাম পরিষ্কার করে লিখে ফেলুন। এভাবে প্রতিটা ফটোর নাম এবং ফেসবুকের দেয়া নামগুলো একটা একটা করে খাতায় লিখে রাখুন । কোনটাতে ওকে দিবেন না । কমপক্ষে দশ মিনিট পর আবার ফটো ভেরিফিকেশন করার চেষ্টা করবেন এবং উপরে উল্লেখিত নিয়মে আবার খাতায় সব লিখে রাখুন । এভাবে চেষ্টা করলে দেখবেন যে ফেসবুক আবার সেই আগের ছবিগুলোই দিচ্ছে । এবার মিলিয়ে দেখুন । প্রথমবার "ধানের ক্ষেতে পাখি"র নিচে যে নামগুলা ছিলো পরেরবারের গুলোর সাথে মিলান । দেখবেন একটা নাম মিল আছে এবং এটা তারই ছবি । (প্রয়োজনে তৃতীয়বার খাতায় লেখুন) আইডি খুলে গেলে দুই রাকাত নফল নামাজ পড়ে মহান আল্লাহর প্রতি কৃতগ্গতা প্রকাশ করতে ভুলবেন না প্লিজ।

2918 views

টেম্পোরোরি ব্লক হলে প্রথম ক্যপচা ভেরিফাই করতে বলে। তারপর ফটো ভেরিফাই। আপনাকে সঠিক ভাবেই সবগুলো ছবির আইডির নাম বলতে হবে। না পারলে পরে আইডি কার্ড চাইবে। ক্লিয়ার NID/School id এর ফটো দিলে আইডি ফিরে পাবেন

2918 views