2748 views

1 Answers

হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন , আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এ কথা জানি , তিনি বলেছেন , "আল্লাহ্ তা'আলা এই উম্মতের (মঙ্গলের) জন্য প্রত্যেক শতাব্দীর শেষে এমন ব্যক্তিকে পাঠাবেন যিনি তাদের দ্বীনকে তাজ্দীদ করবেন । (আবু দাউদ , মিশকাত শরীফ , পৃষ্ঠা-৩৬) ব্যাখ্যাঃ 'তাজ্দীদ' অর্থ কোন জিনিসকে নতুন করা । যিনি এরূপ কাজ করেন তাঁকে বলে 'মুজাদ্দিদ' । দ্বীনকে নতুন করবেন এর অর্থ দ্বীনে যে সকল কুসংস্কার বা বিদআত প্রবেশ করবে তা হতে তিনি দ্বীনকে মুক্ত করবেন । অর্থাৎ কোরআন হাদীসের সাথে মানুষকে পাবন্দ করার চেষ্টা করবেন । (শরহে মিশকাত , ২য় খণ্ড , পৃষ্ঠা-৩০-৩১)

2748 views

Related Questions