হাতে কেটে যাওয়া দাগ খুব বিশ্রী দেখায়।কি করে মুছব?
3 Answers
কাটা দাগ দুর করতে নিজের তৈরিকৃত পেষ্ট ব্যাবহার করুন। দুই চামচ বেসন, ১ চিমটে হলুদ গুঁড়ো, ১ চামচ চন্দন গুঁড়ো এবং ১ চামচ কমলার খোসা বাটা একসঙ্গে মিশিয়ে একটা পেষ্ট তৈরী করুন। এবার এটা দাগে ভাল করে লাগিয়ে রেখে ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবে কয়েকদিন করুন। সংগৃহীত : বিস্ময়
বেকিং সোডার ব্যবহার: ১ টেবিল চামচ বেকিং সোডায় পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্টের মতো তৈরি করে ফেলুন। এরপর এই পেস্ট দাগের উপরে লাগিয়ে রাখুন শুকিয়ে যাওয়া পর্যন্ত। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই পদ্ধতি সপ্তাহে ৩ দিন ব্যবহারেই দ্রুত দাগের সমস্যা থেকে রেহাই পাবেন।কাঠবাদামের ব্যবহার: ৩ টি কাঠবাদাম পুরো রাত পানিতে ভিজিয়ে রাখুন। সকালে কাঠবাদামের উপরের বাদামী পাতলা খোসা ছাড়িয়ে পিষে নিন ভালো করে। এরপর এতে গোলাপজল মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন। এই পেস্ট নিয়মিত লাগান দাগের উপরে। খুব দ্রুত ফলাফল নজরে পড়বে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy