এস্টেট প্রথা বলতে কি বুঝায়?

একাদশ শ্রেণীর প্রশ্ন : এস্টেট প্রথা কি? দয়া করে আজকের দিনের ভিতরে উত্তর দিবেন!!
5401 views

1 Answers

এস্টেট প্রথা হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের একটি ব্যবস্থা যা ঐতিহাসিকভাবে ইউরোপ ও রাশিয়ায় পরিলক্ষিত হত অনেকটা বর্ণ পথার মত। ক্ষুদ্র সংখ্যক স্তরের মধ্যে তীক্ষ পার্থক্য এবং স্থায়ী প্রতিবন্ধকতা বিদ্যমান। এস্টেট ব্যবস্থায় কোন ব্যক্তি বা দল রাষ্ট্র থেকে নির্দিষ্ট পরিমাণ ভ’খন্ড পেত এবং ঐ নির্দিষ্ট এলাকায় আর্থ-সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা পরিচালিত হত। প্রাপ্ত ভূমিকে কেন্দ্র করে এবং যিনি বা যারা ভূমি পেতেন তাদের মতে সমাজ পরিচালিত হত। সাধারণ শ্রেণী তাদের আনুগত্য থাকতে বাধ্য থাকত। এস্টেট ব্যবস্থায় তিনটি শ্রেণীকে ঘিরে সমাজ ব্যবস্থা এবং সামাজিক স্তরবিন্যাস পরিচালিত ছিল। শ্রেণী তিনটি হচ্ছে – ১. যাজক শ্রেণী ২. অভিজাত শ্রেণী ৩. সাধারণ শ্রেণী সংগৃহীত : ইন্টারনেট

5401 views Answered

Related Questions

কিং রোট দিয়ে?
1 Answers 2631 Views

Next steps