বাচ্চা দত্তক নেওয়ার ব্যাপারে বিস্তারিত জানাবেন...?
আমার বোনের তার husband এর সাথে divorce হয়ে গেছে। তাদের একটা 6বছরের ছেলে সন্তান আছে। এই অবস্থায় আমার আমার বোন আবার বিয়ে করতে যাচ্ছে। এখন তার হবো husband ঐ ৬বছরের বাচ্চা টাকেও দত্তক নিতে চায়, এখন তাদের আইন গত কি কি কাজ আছে, তাদের কি কি করতে হবে প্লিজ বলেন।
2866 views
3 Answers
আসসালামু আলাইকুম,
ভাই আলহামদুলিল্লাহ আপনার হবু দুলাভাই আপনার বোনের ছেলে সন্তান সহ গ্রহনে ইচ্ছুক।এটাই সবচেয়ে বড় পাওয়া। আসলে ভাই দত্তক শব্দটি আমাদের মুসলমানদের জন্য নয়।বাংলাদেশের কোন আইনে মুসলমানদের জন্য সন্তান দত্তক নেয়ার বিধান নেই বরং যা হয়ে থাকে বলে আমরা শুনি তা একান্তই ব্যাক্তিগত পর্যায়ে যার আইনী কোন ব্যাখ্যা নেই।
সনাতন ধর্মাবলম্বীদের ক্ষেত্রে দত্তক এর বিধান আছে।
আপনার হবু দুলাভাই যখন ছেলেটিকে তার কাছেই রাখতে আগ্রহী সেক্ষেত্রে কিছুটা ঝামেলা এড়ানোর জন্য আপনার সাবেক দুলা ভাই কর্তৃক একটি ঘোষনা পত্র চেয়ে নিতে পারেন নয়তো আইনী জটিলতায়(মানব পাচার) পরতে পারেন।
বি:দ্র: আরোও বিস্তারিত জানার জন্য একজন ভাল,সৎ আইনজীবীর সাথে যোগাযোগ করতে পারেন। সৎ আইনজীবী বলার কারন পরিতাপের বিষয় কতিপয় অসাধু লোক ভুল ব্যাখ্যা দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে বলে শোনা যায়।সতর্ক থাকুন,ভাল থাকুন
ধন্যবাদ
2866 views
Answered
“কিভাবে সন্তান দত্তক নিতে হয়” এই বিষয়টি নিয়ে আমার দেখা একটি দারুন আইনি ভিডিও আপনারাও দেখতে পারেন । নিচে ভিডিওটির ইউটিউব লিংক দিলাম https://www.youtube.com/watch?v=vENU_Mkw6Oo
2866 views
Answered
ইসলামে দত্তক নেয়া সম্পূর্ণভাবে নাজায়েয। এর দ্বারা দত্তক গ্রহণকারী দত্তক নেয়া শিশুর পিতা-মাতা হিসেবে গণ্য হবে না। এবং ঐ শিশু তাদের ওয়ারিস হবে না। তবে কোনো ব্যক্তি যদি এতিম-অসহায় বা নিঃস্ব শিশুদের দায়িত্বভার গ্রহণ করে তাহলে এটা অনেক বড়ো সওয়াবের কাজ হবে। তবে আপনার বোন সে ছেলের মা-ই থাকবেন। কিন্তু আপনার হবু দুলাভাই ছেলের বাবা হবেন না। ইসলামী আইন মতে আপনার প্রাক্তন দুলাভাই-ই এ ছেলের বৈধ পিতা হবেন; অন্য কেউ নয়।- সূরা আহযাব; আয়াত ৫, ৬, সহীহ বুখারী; হাদীস ৪৭৮২, ৬০০৫, আলমাউসূ‘আতুল ফিকহিয়্যা ১০/১২১, আলহালাল ওয়াল হারাম; পৃষ্ঠা ১৯৬, ফাতাওয়া হাক্কানিয়া ৬/৫৩৬।
2866 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy