1 Answers
#9 ঢাকায় অবস্থিত অস্ট্রেলীয় দূতাবাস জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ভিসা সংক্রান্ত কাজের জন্য সিনিয়র ভিসা অফিসার, ভিসা অফিসার এবং ভিসা অ্যাডমিনিস্ট্রেশন অফিসার পদে নিয়োগ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
যেকোন বিষয় থেকে ন্যূনতম স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদটিতে আবেদনের জন্য লাগবে না কাজের অভিজ্ঞতা।
অন্যান্য যোগ্যতা
সাক্ষাৎকারের আগেই প্রার্থীদের শারীরিক সুস্থতা পরীক্ষা (মেডিকেল চেকআপ) সম্পন্ন করতে হবে। এছাড়া পুলিশ ছাড়পত্রও নিয়ে রাখতে হবে। ইংরেজি যোগাযোগে আকর্ষণীয় দক্ষতাসম্পন্ন প্রার্থীরা আবেদনের যোগ্য বিবেচিত হবেন।
বেতন
পদগুলোতে নিয়োগপ্রাপ্তদের ৩৬ হাজার ৬৬ টাকা থেকে ৭২ হাজার ৯৬১ টাকা বেতন দেওয়া হবে। পাশাপাশি থাকবে অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ন্যূনতম দুই পাতার জীবনবৃত্তান্ত এবং নির্বাচন পদ্ধতির প্রতি প্রার্থীর প্রতিউত্তরসহ (দুই পৃষ্ঠা) আবেদন পত্র পাঠানো যাবে [email protected] ইমেইল ঠিকানায়। এক্ষেত্রে ইমেইলে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন পত্র জমা দেওয়া যাবে ২৭ মার্চ-২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে অস্ট্রেলীয় দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনাগুলো দেখতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy