খাদ্যের প্রাপ্যতা বৃদ্ধির জন্য বাংলাদেশে কেন বাফার স্টক বৃদ্ধি করা প্রয়োজন?
#সাধারণ জ্ঞান
1938 views
1 Answers
বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ অঞ্চল। বিজ্ঞানীদের আশঙ্কা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগ সংঘটনের হার ও তীব্রতা উভয়ই বাড়তে পারে। এর ফলে খাদ্যোত্পাদনের পরিমাণ ও তার মজুদ দারুণভাবে বিঘ্নিত হতে পারে, যা অবশ্যই খাদ্য নিরাপত্তা অর্জনের পথে অন্যতম অন্তরায়। এ পরিপ্রেক্ষিতে দেশের স্বার্থে চাল ও গমের বাফার স্টকের পরিমাণ বাড়ানো উচিত, যাতে তার দ্বারা উদ্ভূত খাদ্য সংকটের কার্যকরভাবে মোকাবিলা করা যায়।
1938 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy