আমার মুখে অনেক মোটা পক্সো বের হয়েছে। এই পক্সের দাগ মুছতে হলে কি করবো যেকোনো একটি টিপস দেন যেটা অনেক কার্যকরী?
3 Answers
→বেকিং সোডাঃ বেকিং সোডা হলো একটি আ্যালকালিন পদার্থ। যার এসিডিটি খুব নিচু স্তরের।হাফ টেবিল চামচ বেকিং সোডা এক গ্লাস পানিতে নিন। তারপর দাগ যুক্ত স্থান গুলোতে লাগান নিয়মিত। →• গাঁদা ফুলঃ পক্সের কারণে যে দাগ হয়েছে সেটি দূর করার জন্য গাঁদা ফুলের জুড়ি নেই। ২ টেবিল চামচ গাঁদা ফুল এক কাপ পানিতে সারা রাত ভিজিয়ে রাখুন। তারপরসকালে এটি পেস্ট করে নিন, আর দাগের উপর মাখুন। খুব তাড়াতাড়ি মুক্তি পাবেন অনাকাঙ্ক্ষিত এই দাগ গুলো থেকে। →• লেবুর রসঃ সব ক্ষেত্রের মত লেবুর রস এবার-ও তার ক্ষমতা দেখিয়ে দিল। অর্ধেক লেবুর রস ২ টেবিল চামচ পানির সাথে মিশিয়ে দাগের উপর লাগান। কিন্তু এই পদ্ধতি শুধু মাত্র রাতে অ্যাপ্লাই করবেন। কারণ দিনের বেলা সূর্যের আলো লেবুর রসের সাথে রিআ্যাকট করে নতুন দাগের সৃষ্টি করবে।
গাজর ও ধনেপাতাঃ শুধু বাহ্যিক আ্যাপলিকেশন নয় অভ্যন্তরীণ থেকেও পক্সের দাগ নির্মূল করা যায়। ১০০ গ্রাম গাজরের সাথে ৬০ গ্রাম ফ্রেশ ধনে পাতা দিয়ে স্যুপ বানিয়ে ফেলুন। তারপর দিনে ২ বার করে সেবন করুন। এতে আপনার দাগ দূর হবে সঙ্গে পক্সের ট্রিটমেন্টেও কাজে লাগবে। • রসুনঃ পক্সের সময় রসুন খেতে হয়ত মানা কিন্তু মুখের দাগ মুছে ফেলতে তো মানা নেই। তাই নিয়ম করে প্রতিদিন রাতে কাঁচা রসুন দাগের ওপর লাগাবেন। • নারিকেল তেলঃ এই পদ্ধতি তাদের জন্য যাদের দাগ বেশ আগেই হয়েছে কিন্তু এখনো সে দাগ মিলিয়ে যায় নি। প্রতিদিন সকালে দাগের উপর নারিকেলের তেল রাব করুন।
ডাবের পানিঃ শুধু পক্সের দাগ কেন? স্কিনের যেকোনো দাগ দূর করার জন্য প্রথমে যে জিনিসটির কথা মাথায় আসে সেটি হলো ডাবের পানি। বসন্ত সেরে যাবার পর পরই প্রতিদিন কটন বলে ডাবের পানি নিয়ে দাগের উপর দিবেন। আর এভাবে তত দিন করবেন যত দিন না স্কার গুলো ইনভিসিবল হবে। <ধন্যবাদ>
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy