কখন খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হয়?

#সাধারণ জ্ঞান
1960 views

1 Answers

কোনো একসময়ে দেশে খাদ্য নিরাপত্তা অর্জিত হলে তা যেসব সময় বজায় থাকবে এমন কথা নয়। কখনো প্রাকৃতিক দুর্যোগের দরুন খাদ্য উত্পাদন ব্যাহত হলে বা জনসাধারণের একাংশের খাদ্য ক্রয়ের ক্ষমতা কমে গেলে (যেমন মঙ্গার সময়ে) কিংবা গৃহীত খাদ্যে পুষ্টির অভাব দেখা দিলে খাদ্য নিরাপত্তাহীনতা দেখা দিতে পারে। প্রতিকূল আবহাওয়া, রাজনৈতিক অস্থিতিশীলতা, পরিবহন বিভ্রাট, বেকারত্বের হার বৃদ্ধি ইত্যাদিও খাদ্য নিরাপত্তা বজায় রাখার পথে বাধা হতে পারে।

1960 views Answered

Related Questions

Next steps