সিমফোনি xpoler v52 মোবাইলে charge মোটেই টিকে না সমাধান থাকলে দিন
2900 views

4 Answers

বেশি দিন ব্যবহার করে থাকলে (১ বছর ) তাহলে battery পরিবর্তন করুন.. warranty থাকলেও পরিবর্ত করে নিন ।। এছাড়া battery saver apps use করতে পারেন... মোবাইল এর brightnees সব সময় কমিয়ে রাখুন... অপ্রয়োজনীয় apps uninstall করুন....

2900 views

১.কোন অ্যাপসগুলো অধিকাংশ ব্যাটারি লাইফ শেষ করছে তা শনাক্ত করুন। ২.ফেসবুক, টুইটার এবং ই-মেইল অ্যাক্টিভিটি হ্রাস করুন। ৩.এক্সট্রা পাওয়ার সেভিং মোড এনেবল করুন। ৪.বাকগ্রাউন্ডে চলা অপ্রয়োজনীয় অ্যাপস বন্ধ করুন। ৫.স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে দিন।

2900 views

আপনার ফোনটি এ্যান্ড্রয়েড।তাই ---- *.Live wallpaper ব্যবহার করলে *মোবাইলে Homesceen এ বেশি widgets ব্যবহার করলে * চার্জ দিয়ে মোবাইল চালাবেন না ,তাহলে মোবাইলের ব্যাটারির উপর প্রভাব পড়বে। আর কখনওই একবারে চার্জ শেষ করবেন না বা অতিরিক্ত চার্জ দিবেন না নাহলে ব্যাটারির উপর খারাপ প্রভাব পড়বে । *.আপনার ডাউনলোড করা apps গুলো যদি রানিং এ থাকে তাহলে তাহলে সরবেতা অনেক চার্জ খায়। : settings →Application→running Application... আর মোবাইলের কিছু অপ্রয়োজনীয় apps running এ থাকলে সেগুলো ও স্টপ করে দিবেন এতে কোন সমস্যা হবে না । *.কখনওই কোন apps কে হোম বাটন টিপ দিয়ে বের হবেন না ।তাহলে সেটি ব্যাকগ্রাউন্ড এ চলতে থাকবে। আপনি exit করে বের হবেন। নাহলে অনেক চার্জ খাবে। *মোবাইলের স্ক্রিন উজ্জ্বলতা কমিয়ে রাখবেন।বেশি ব্রাইট নেস বেশি চার্জ খায়। *.ওয়াইফাই,অটো রোটেশন,ব্লুতুথ সবসময় অন না রাখাই ভালো। এভাবে নিয়ম মেনে চললে আপনি আপনার মোবাইলে চার্জ বাঁচাতে পারবেন, ফলে সেটি বেশিক্ষন টিকে থাকবে।

2900 views

স্মার্ট ডিভাইস ব্যাবহারকারীদের কাছে সবচেয়ে যন্ত্রণার ব্যাপার হল এর ব্যাটারির স্থায়িত্বকাল। ডিভাইসের সাথে সংগতি রেখে ব্যাটারি দেয়া হয় না। এতে দেখা যায় প্রায় সব ডিভাইসই একদিনের বেশি চার্জের চাহিদা মেটাতে অক্ষম। এতে করে রাতের বেলা চার্জের কানেকশন দিয়ে ঘুমিয়ে পড়া আর সকালে বেরুনোর আগে খুলে বের হওয়াতে অভ্যস্ত হয়ে পড়ছি আমরা। আসলে ব্যাটারির তাড়াতাড়ি চার্জ ফুরিয়ে যাওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। এ কারণগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করবো। এর মধ্যে আছে ব্যাটারির স্বাভাবিক বৈশিষ্ট্যসমূহ, কেন ব্যাটারি ধীরে ধীরে ক্ষয় হয়ে যায় এসব। এছাড়া কোন পরিবেশে ব্যাটারি ব্যবহার করতে হবে, কি হলে ব্যাটারি শুকিয়ে নষ্ট হয়ে যায়, সেসব বিষয়ে দৃষ্টিপাত করবো। এর বাইরে আছে আপনার ব্যবহার করা অ্যাপগুলো, যেগুলোর অনিয়ন্ত্রিত ব্যবহার আপনার ব্যাটারির স্থায়িত্ব তো কমায়ই সেই সাথে ডিভাইসের পারফরমেন্সেও প্রভাব ফেলে। ভেবে দেখুন, আপনার যদি এমন কোন অ্যাপ থাকে যেটা প্রতিনিয়ত হালনাগাদ হয় সেটি ব্যাটারির কতখানি চার্জ নিঃশেষ করে দিবে। আর হ্যাঁ, আপনি আপনার ডিভাইসের স্ক্রিন কিভাবে ব্যবহার করবেন সেটি না বললে পুরো লেখার উদ্দেশ্যই অপূর্ণ থেকে যাবে। আপনার ডিভাইসের স্ক্রিনই ব্যাটারির সবচেয়ে বড় ঘাতক। স্ক্রিনের ব্রাইটনেস, টাইম-আউট ঠিকভাবে সমন্বয় করে নিলে ব্যাটারির খরচ অনেকটাই কমে আসবে। কিভাবে স্মার্ট ডিভাইস ব্যবহার করলে চার্জ বেশীক্ষণ ধরে রাখা যাবে সেটিই আমরা এখন দেখব। ব্যাটারি যখন নষ্ট হওয়ার পথে: অনেকসময় দেখা যায় আপনার ডিভাইসে পর্যাপ্ত চার্জ থাকছে না। আপনার আশেপাশে অনেকেই একই সমস্যায় ভুক্তভোগী। আসলে আপনি যখন এক বছরের অধিক সময় ধরে যেকোনো ডিভাইস ব্যবহার করবেন তখন এটি ঘটা খুবই স্বাভাবিক। এর বাইরে আপনি যদি সারাদিন খুব বেশী আপনার ডিভাইসটি ব্যবহার করেন, সেক্ষেত্রে দিনশেষের আগেই হয়তো আপনার ডিভাইসের চার্জ ফুরিয়ে যাবে। ব্যাটারি পরিবর্তনশীল একটি বস্তু। আর ব্যাটারি প্রথমত কি কারণে নষ্ট হয় বেশীরভাগ মানুষই তা জানেনা। ব্যাটারির দীর্ঘস্থায়িত্তের জন্য যেমন পরিবেশ দরকার তা হয়তো কখনই পাওয়া যাবেনা, কিন্তু কি কি কারণে ব্যাটারির উপর চাপ পড়ে, সেটি জানা থাকলে ব্যাটারির যত্ন নেয়া সহজ হয়। মোবাইল পকেটে নিয়ে দৌড়ালে বা গরম আবহাওয়ায় গান শোনা বা বা ব্যাটারি ক্ষয় করে এমন কিছু করা হলে তা ব্যাটারির ক্ষয় আরও বাড়িয়ে দেয়। শুধু গরমই নয়, অতিরিক্ত ঠাণ্ডাও ব্যাটারির জন্য ক্ষতির কারণ। এই ছোটখাটো বিষয়গুলো খেয়াল রাখতে পারলেই আপনার ব্যাটারি অনেকটা ভালো থাকবে। সব ব্যাটারিই একসময় নষ্ট হবে। তবে আপনি কিভাবে ব্যাটারিটি ব্যবহার করছেন তার উপরই নির্ভর করবে আপনার ব্যাটারির স্থায়িত্ব। ব্যাটারির স্থায়িত্ব বাড়াতে যা মনে রাখবেন: ব্যাটারির আদ্যোপান্ত বর্ণনা করে আরেকদিন লিখব। তবে যেকোনো পরিবেসেই ব্যাটারি ঠিক রাখতে নীচের বিষয়গুলো খেয়াল রাখা উচিতঃ অতিরিক্ত তাপমাত্রা ব্যাটারি নষ্ট করে:শীত প্রধান অঞ্চলের কথা চিন্তা করুন, সেখানে তাপমাত্রা কমে যখন বরফ পড়তে শুরু করে, তখন গাড়ির ব্যাটারিগুলো আর কাজ করেনা। একইভাবে গরম আবহাওয়ার মরুভুমিতেও একই অবস্থা হয় ব্যাটারির। মুলত গাড়ির ব্যাটারি তৈরির কোম্পানিগুলো এরকম বিরুপ আবহাওয়ায় ব্যাটারি যেন কর্মক্ষম থাকে সেই বিষয়েই বেশী জোর দিয়ে থাকে। আপনার ফোন, ট্যাব বা ল্যাপটপে থাকা ব্যাটারি তৈরির উপাদানগুলো গাড়ির ব্যাটারির চেয়ে ভিন্ন হলেও, দুই ক্ষেত্রেই তাপমাত্রার একটি বড় প্রভাব রয়েছে। তাই ০ ডিগ্রীর নিচে বা ৭০ ডিগ্রীর উপরে তাপমাত্রায় কখনই ব্যাটারি রাখা যাবেনা। আর এ দুটি হল সর্বোচ্চ আর সর্বনিম্ন মাত্রা। আপনি হয়তো চিন্তা করছেন আপনি যেখানে থাকেন সেখানে এতো গরম বা এতো ঠান্ডার ব্যাপার নেই। কিন্তু যেটা আপনাকে মনে রাখতে হবে তা হল আপনার ডিভাইসটি নিজেই তাপ উৎপন্ন করে, এর স্ক্রিন, সিপিইউ আর ভিতরে থাকা বিভিন্ন চিপগুলো গরম হয়ে এটি হয়। এছাড়া ডিভাইসটি থাকে বদ্ধ একটি খাপের ভেতর, সেই খাপটিও হয়তবা আরেকটি কভার দিয়ে ঢাকা। সব মিলিয়ে বদ্ধ একটা পরিবেশ। আবার আপনি হয়তো আপনার ফোনটি বহন করছেন আপনার পকেটে, যা আপনার শরীরের খুব কাছে। আবার পরিবেশটাও হয়তো বেশ গরম। এমনকি জিপিএস বা ম্যাপ এর অ্যাপ ও যদি আপনি দীর্ঘক্ষণ ব্যাবহার করেন, তা আপনার দিভাইস্কে গরম করে ফেলবে। এসবই ধীরে ধীরে ব্যাটারি ক্ষয় করে দেয়। একইভাবে অতিরিক্ত ঠাণ্ডাও ব্যাটারির চালিকাশক্তি নষ্ট করে দেয়। অনেক সময় ধরে ঠাণ্ডার মধ্যে স্মার্টফোন ফেলে রাখা ব্যাটারির জন্য ক্ষতিকর। ব্যাটারি পুরোপুরি খালি করবেন না: এখন যে ব্যাটারিগুলো আমরা ব্যবহার করি তার সবই লিথিয়াম আয়ন ব্যাটারি। আগের নিকেল মেটাল হাইড্রাইড বা নিকেল ক্যাডমিয়াম ব্যাটারিগুলো মেমরি ইফেক্ট বলে একটি ব্যাপার ছিল, যার কারণে ব্যাটারি পুরোপুরি খালি হলে আবার চার্জ করা হত। কিন্তু প্রক্রিয়াটি মোটেই সুবিধাজনক ছিলনা। হয়তো বাইরে বেরুনোর সময় দেখলেন আপনার মোবাইলে চার্জ বাকি আছে ২০%, আপনি এসময় না পারবেন চার্জ দিতে, না পারবেন অপেক্ষা করতে যে কখন চার্জ শেষ হবে, আপনি আবার চার্জ করবেন। যাই হোক, পুরোটাই অবাস্তব। মোটেও ব্যবহার উপযোগী না। তবে এখনকার লিথিয়াম আয়ন ব্যাটারিতে এই ঝামেলাটি নেই। আপনার ব্যাটারিতে যতটুকুই চার্জ থাকুক না কেন, আপনি যেকোনো সময়ই চার্জার কানেক্ট করে ফুল চার্জ করে নিতে পারবেন। উপরন্তু, আপনার উচিৎ হবে ২০% এর মধ্যে যখন চার্জ এর পরিমান চলে আসবে তখনই আবার ফুল চার্জ করে নেয়া। আর কখনই ব্যাটারি পুরো খালি করা উচিত না। আপনার ব্যাটারি পুরো খালি হলে সেটি হয়তো একবারে নষ্ট হবে না। কিন্তু ব্যাটারি একদম খালি করে অনেকদিন ফেলে রাখলে পুনরায় আবার চার্জ দিলে হয়তো দেখা যাবে ব্যাটারি চার্জ ধরে রাখতে পারছেনা। যদি কোন কারণে আপনার মোবাইল সেটটি বেশ কিছুদিন বন্ধ রাখতে চান, তাহলে অন্তত ৫০% চার্জ রেখে বন্ধ রাখুন। এতে ব্যাটারি ভালো থাকবে। আনপ্লাগ করবেন কি করবেন না: চার্জ নেয়া শেষ হওয়ার পরপরই আনপ্লাগ করবেন কি না এটা নিয়ে বিতর্ক আছে। ল্যাপটপের ক্ষেত্রে প্লাগড ইন রাখা হলেও মোবাইল বা ট্যাব জাতীয় ডিভাইসগুলোর ক্ষেত্রে এটি না করাই ভালো। বিভিন্ন ব্যবহারকারীদের কাছ থেকে জানা তথ্য অনুযায়ী ১০০% চার্জ হয়ে যাওয়ার পরও চার্জের কানেকশান রেখে দেয়া যন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো নয়। অনেকসময় মোবাইল চার্জে লাগিয়ে আমরা খুলতে ভুলে যাই। এক্ষেত্রে মোবাইল চার্জ দিতে বিশেষ ধরনের সকেট ব্যবহার করা যেতে পারে, যা আপনার নির্ধারিত সময়ের পর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিবে। স্ক্রিন অ্যাক্টিভিটি ও ব্রাইটনেস: আপনার ডিভাইসের স্ক্রিনের কার্যক্রম চার্জ নষ্টের জন্য অনেকটা দায়ী। আপনার ডিভাইসের ব্যাটারি সেটিংসে গিয়ে স্ক্রিন লেখা বোতামে চাপলেই দেখতে পাবেন স্ক্রিনের জন্য কত শতাংস ব্যাটারি ব্যয় হচ্ছে। ওখানে ডিসপ্লে সেটিংগুলো কিছুটা পরিবর্তন করে আপনি ব্যাটারির ব্যবহার কমাতে পারবেন।

2900 views