দুনিয়া আখিরাতের শস্যক্ষেত্র?
1 Answers
মুহাম্মদ ইবনে আব্দুর রাহমান তার "আল মাসাকিদুল হাসানাহ" গ্রন্থের ২২৭ পৃষ্টায়, হাসান ইবনে মুহাম্মদ তার "আল মাউদূআত" গ্রন্থের ৬৪ পৃষ্টায়, মোল্লা আলী কারী তার "আল আসরার আল মারফূ'আহ" গ্রন্থের ১২৩ পৃষ্টায়, ইসমাইল ইবনে মুহাম্মদ এবং মুহাম্মদ ইবনুস সাইয়েদ সহ আরো অনেক হাদিস বিশারদ উপরোল্লিখিত হাদিসটি সম্পর্কে বলেছেন, কোন সহিহ, যয়ীফ, বা মাউযূ সনদেও কথাটি কোথাও বর্ণিত হয়নি। সুতরাং উপরোল্লিখিত কথাটি বানোয়াট, ভিত্তিহীন বা জাল হাদিস। যদিও কথাটির অর্থ সঠিক অর্থাৎ আখিরাতের জন্য দুনিয়াতেই কাজ করতে হয়, তাই বলে কথাটিকে আমরা রাসূলের সা. কথা বা হাদিস বলে চালিয়ে দিতে পারি না। কেননা রাসূল সা. বলেছেন, " তোমরা আমার নামে মিথ্যা বলবে না; কারণ যে ব্যক্তি আমার নামে মিথ্যা বলবে তাকে জাহান্নামে যেতে হবে।" -সহিহ বুখারি, ১/৫২ তথ্যসূত্র: msw-reza
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy