রূপচর্চা বিভাগের গুরুরা দেখুন প্লিজ?

আমার দাগটি ৩ বছর আগের । দাগটি কপালের মাঝখানে , যা দেখতে খারাপ লাগে । এর জন্য নিজেকে সবসময় লুকিয়ে রাখি ,কারও সাথে ঠিকমতো মাথা উচু করে কথা বলতে পারি না । যেখানে কেটে গিয়েছিলো সেখানকার ক্ষত পূরন হয়েছে কিন্তু দাগটি ত্বকের সাথে মিলছে না । এজন্য আমার আত্মবিশ্বাসের উপর প্রভাব পরছে ।কিছুই ভালো লাগছে না । আমি একজন গরীব ঘরের ছেলে । কি করব কিছু ভেবে পাচ্ছি না ।
2577 views

1 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

কাটা দাগ মানে সেখানে শ্বেততন্তুময় জোযক কলা দিয়ে ক্ষত পুরুন হযেছে।এটা সহজে মিশবে না, এবং ঘরোয়া উপায়ে খুব একটা কাজে লাগবে না। আপনি আপনার কাছাকাছি কোন সরকারি মেডিকেল এ গিয়ে চর্ম বিশেষজ্ঞ ডাক্তার কে দেখান।

2577 views Answered

Related Questions

রূপচর্চা?
1 Answers 3144 Views

Next steps