2 Answers
ব্যবহার ও কার্যকারীতার দিক থেকে DU Battery Saver ই সবচেয়ে ভালো । ডাউনলোড করতে নিচের লিংকে যান । https://is.gd/O8DzbF
এন্ড্রয়েড এর মোবাইলে কয়েকটা সমস্যার মধ্যে একটি সমস্যা হলো ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়া। তাই ব্যাটারিতে চার্জ ধরে রাখার জন্য আমরা সচরাচর অনেক অ্যাপস ব্যবহার করে থাকি। প্রথমত আমাদের চিন্তা করতে হবে কিভাবে যতটা সম্ভব কম সফটওয়্যার চালাতে পারি। কেননা, আপনার ব্যাটারি যত বেশি মিলিএম্পিয়ারেরই হোকনা কেন অনেকগুলো অ্যাপস ইনস্টল দিলে ব্যাটারি অটোমেটিক এসব সফটওয়্যারকে সচল রাখে, তাই ব্যাটারির চার্জও দ্রুত ফুরায়। তাই প্রয়োজনীয় সফটওয়্যার রেখে বাকিগুলো আনইনস্টল করে দিন।অনেকেই আছে যারা ব্যাটারি চার্জে রেখে সে অবস্থায় ব্রাউজিং করে, এতে করে ব্যাটারি ওর চার্জ ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলে। সবদিকে নজর দিলে তারপরও আমরা যখন যে কাজটি করি তখন সে সফটওয়্যারটি সচল থাকে পাশাপাশি মোবাইলের অন্য সফটওয়্যারগুলোও সচল থাকে, তাই এই সমস্যার সমাধানে একটি সফটওয়্যার আছে যেটি আপনার ব্যবহৃত সফটওয়্যারটিকেই শুধু ঐ সময়ে সচল রাখবে। অর্থাৎ, আনইউজ সফটওয়্যারগুলোকে ও নিষ্কিয় করে রাখবে যাতে করে ব্যাটারি অনেকক্ষন চার্জ ধরে রাখতে পারে। সফটওয়্যারটটির নাম হল Greenify. এই নামে গুগলে সার্চ দিলে সফটওয়ারটি আপনি পেয়ে যাবেন। ওখান থেকে ইনস্টল করে ব্যবহার করা শুরু করে দিন। তবে অবশ্যই আপনার সেটটি রুট করা থাকতে হবে।