স্নাতক ও স্নাতকোত্তর?
1 Answers
বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণভাবে চার বছর মেয়াদী সম্মান ও তিন বছর মেয়াদী পাস কোর্স এই দুই ধরণের স্নাতক ডিগ্রি প্রদান করা হয়। এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে এসব ডিগ্রির জন্য ভর্তি হওয়া যায়। কলা বা মানবিক ধারায় স্নাতক ডিগ্রির নাম বি.এ., অন্যদিকে সামাজিক বিজ্ঞান ধারায় বি.এস.এস., বিজ্ঞান ধারায় বি.এসসি. এবং ব্যবসায় শিক্ষা ধারায় বি.কম. বা বি.বি.এস নামে স্নাতক ডিগ্রি দেয়া হয়। প্রকৌশল বিশ্ববিদ্যালয়সমূহে চার বছর মেয়াদী স্নাতক কোর্স পড়ানো হয়। আইন বিষয়ে চার বছর মেয়াদী এলএল.বি. সম্মান এবং দুই বছর মেয়াদী এলএল.বি. পাস কোর্স চালু আছে। মেডিকেল কলেজগুলোতে স্নাতক ডিগ্রি ৫ বছর মেয়াদী। স্নাতক হল ৩ অথবা ৪ বছর মেয়াদী অধ্যয়নপর্ব শেষে কোন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ডিগ্রি। এবং স্নাতকোত্তর হল স্নাতক শেষে এক- দেড় বছর মেয়াদী অধ্যয়নপর্ব শেষে কোন উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত ডিগ্রি। যথাক্রমে একটি হল- অনার্স এবং অপরটি হল মাস্টার্স। cGPA বের করার নিয়মসব গুলি কোর্সের যোগ করতে হবে(কোর্সে অর্জিত গ্রেড পয়েন্ট×কোর্সের ক্রেডিট পয়েন্ট)/সব গুলি কোর্সের মোট ক্রেডিট পয়েন্ট। ৩.৫০ থেকে এর উপরে ১ম বিভাগ ২.২৪ থেকে এর উপর ২য় বিভাগ ১.০০ থেকে এর উপরে ৩য় বিভাগ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy