আমি ২০১৬ সালের এইস এসসি পরীক্ষাথী।আমি ইংলিশে কাচা।কি করলে আমি ইংলিশে দক্ষ এবং আইএলটিএস এ ভালো পয়েন্ট করতে পারব?
3178 views

1 Answers

English grammar এর সকল নিয়ম বুঝে বুঝে পড়তে হবে. কোন ভাষার গ্রামার হলো ঐ ভাষার গঠন প্রকৃতি যার উপর ভিত্তি করে ঐ ভাষায় কোন কিছু লেখা হয় এবং শুদ্ধ করে কথা বলার সময়ও ব্যাপারটি লক্ষ্য করা হয়। একটি ভাষা লেখার এবং বলার ক্ষেত্রে গ্রামারের নিয়ম মেনে চলতে হয়। আর একটি ভাষা শেখার উদ্দেশ্য হলো আমরা যাতে আমাদের প্রাত্যহিক জীবনে ওই ভাষা ব্যবহার করে আমাদের দৈনন্দিন চাহিদা মেটাতে পারি। এখন প্রশ্ন হচ্ছে ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা কি প্রথম গ্রামার শিখবো না ইংরেজি শব্দ ব্যবহার করা শিখবো? আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, আমরা ইংরেজি গ্রামার দিয়ে ইংরেজি শেখা শুরু করি। ব্যাপারটি কতটা বাস্তবসম্মত এবং বৈজ্ঞানিক তা আমরা খুব কমই ভেবে দেখি। বাংলাও ইংরেজির মত একটি ভাষা। শিশু যখন বাংলায় কথা বলা শুরু করে তখন কি সে পদ, কারক, সমাস, প্রত্যয় ইত্যাদি খেয়াল রেখে কথা বলা শুরু করে না সরাসরি ভাষা ব্যবহার করা শুরু করে? বাস্তব অবস্থা হলো শিশু এসব কিছুই জানে না, সে সরাসরি ভাষা ব্যবহার করা শুরু করে এবং এটিই স্বাভাবিক। তার চারপাশ থেকে শুনে শুনে সে ভাষা আয়ত্ত্ব করে ফেলে। সারা জীবনে সে ব্যাকরণ না জেনেও বাংলা ভাষা সুন্দরভাবে ব্যবহার করতে পারে। তার অর্থ কি দাঁড়াচ্ছে? আমরা গ্রামার না শিখেও বাংলা ভাষা শিখতে পারি। একইভাবে একটি অশিক্ষিত ছেলে কিংবা মেয়েকে ইংরেজি ভাষাভাষি একটি দেশে পাঠিয়ে দিলে বছর দুয়েক পরে দেখা যাবে উক্ত ছেলেটি কিংবা মেয়েটি অনর্গল ইংরেজি বলে যাচ্ছে। সে জানে না কোনটি কর্তা এবং কোনটি কর্ম বিন্তু সে তার প্রয়োজন মেটানোর জন্য ইংরেজি বলা শিখে ফেলেছে তার চারপাশের পরিবেশ থেকে। এখানেও দেখা যাচ্ছে যে, গ্রামার ছাড়া ইংরেজি ভাষাও একজন মানুষ আয়ত্ব করতে এবং ব্যবহার করতে পারে। এখন আবার প্রশ্ন হচ্ছে, ইংরেজি শেখার জন্য আমরা কি আদৌ গ্রামার শিখবো, না সরাসরি গল্প, প্রবন্ধ থেকে ইংরেজি ভাষা আয়ত্ত্ব করবো?

3178 views

Related Questions