একটি প্রশ্নে একাধিক উত্তর?
2 Answers
আপনি সাম্প্রতিক পরামর্শমুলক প্রশ্নেই কেবল একাধিক উত্তর হিসেবে আপনার উত্তর প্রদান করতে পারবেন। কিন্তু, ১-২ মাসের বেশী আগের প্রশ্ন গুলোতে একাধিক উত্তর দেয়া হতে বিরত থাকবেন। কেননা, এতদিনে হয়ত তার সমস্যার যেকোনো একটি সমাধান পাওয়া গেছে। তাই সেসব প্রশ্নে একাধিক উত্তর দেয়ার কোনো প্রয়োজন নেই।তবে, যদি কেউ কোনো ভুল পরামর্শ দেয় এবং সেই প্রশ্নে আপনি সঠিক উত্তর দিয়ে ভুল উত্তরপ্রদানকারীকে সতর্ক করেন, তবে সবদিক থেকেই ভালো হয়। ধন্যবাদ।
পরামর্শমূলক প্রশ্নে একাধিক উত্তর থাকতেই পারে, কারন সবার মতামত এক না। কিন্তু এটাকে আমরা ঠিক তখনই নীতিমালা বহিঃভূত মনে করি, যখন ঐ প্রশ্নে আগেই যথাযত উত্তর চলে এসেছে, তারপরো ঐ প্রশ্নে কেও আবার উত্তর দেয়। আবার দেখা যায়, পরে যে উত্তর দেয়, তার উত্তর আগে দেওয়া উত্তর গুলোর সাথে মিলে যায়। পরামর্শমূলক প্রশ্নে যখন ৭-৮টি উত্তর আসে তখন প্রশ্নকর্তা নিজেই বিভ্রান্তিতে পডে যান,এখানে কোনটা সে আমলে নিবে। আর এ জন্যই আমরা পরামর্শমূলক প্রশ্নে ২-৩টির বেশি উত্তর আশা করিনা। আবার অনেক সদস্য আছে যারা, উত্তরের মানের দিকে নজর না দিয়ে পয়েন্টের দিকে নজর দেয়। ফলে প্রশ্নকর্তা তো উপকৃত হলোই না বরং অপকারই হয়। কেননা, ভুল পরামর্শ অবশ্যই ভুল দিকে নিয়ে যায়। তাই, উত্তর দেওয়ার সময় খেয়াল রাখবেন, আপনার উত্তরের দ্বারা কি সত্যই প্রশ্নকর্তা উপকৃত হচ্ছে। পরামর্শমূলক প্রশ্নে ৫টির বেশি উত্তর দিবেন না। আর পুরাতন পরামর্শমূলক প্রশ্নে উত্তর দিবেন না।(৫-৬দিন আগের প্রশ্নেও না)। সাম্প্রতিক প্রশ্নগুলোতে আপনার মুল্যবান মতামত দিয়ে প্রশ্নকর্তাকে উপকৃত করার চেষ্টা করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy