২১শে ফেব্রুয়ারির কবিতা লাগবে?

২১শে ফেব্রুয়ারি কে নিয়ে কবিতা লাগবে।। বেশি বড় ন্য় ছোট হলেও যেন অনেক ভালো হয়
3056 views

2 Answers

২১শে ফেব্রুয়ারী

২১ ২১ বলে আবার বাংলারই প্রান্তরে
স্মৃতির দুয়ার খোলে আজই মোদেরই অন্তরে।
ঐ যে বোনের ক্রন্দন আর মায়ের হাহাকার,
জাগিয়ে তোলে বায়ান্নর কত ধিক্কার।
পাকিস্থানের শাসকেরা করল আইন জারি,
উর্দু হবে রাষ্ট্রভাষা, বাংলা দাও ছাড়ি।
যুদ্ধ শুরু করেন - সকল দামাল ছেলে,
প্রাণ দিয়ে শহীদ হন,  জয়টুকু মেলে।
স্বাধীন হল বাংলাদেশ তাদের ত্যাগের জন্য,
ধন্য মোরা সবাই আজ তাদের ত্যাগের জন্য।
বাংলা ভাষার মর্যাদা সবাই মোরা চাই
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হল তাই।
তাইতো সবার মুখে মুখে একই রকম বানী,
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী।

সংগৃহীতঃ http://forum.projanmo.com/topic41922.html

3056 views Answered

২১শের অহংকার ২১" দুইটি অঙ্ক নয়,নয়তো হাসিখেলা, ২১"আমার ভাইয়ের বুকে রক্তস্রোতের মেলা। ভুলিনি আমি রাজপথ,ভুলিনি সেই কান্না, যে কান্নায় বইয়ে দিল মায়ের চোখে বন্যা। ৫২" তে ভাই হারালাম মায়ের ভাষার লাগি, ভাষার মান রাখতে আমি জীবন দিতে পারি। মা" আমার আজো কাঁধে ছেলে হারানোর শোকে, তার কথা কে স্মরণ করে, এই বাংলার তরে?

3056 views Answered

Related Questions

Next steps