আমি ফোন কিনবো?
3 Answers
অরিজিনাল আইফোন কিনতে নিচের নিয়ম গুলো ঠিক আছে কিনা চেক করুন। খেয়াল রাখতে হবে বাক্সের গায়ে লেখা আইএমই ও ফোনের আইএমইআই ক্রমিক নম্বর এক কি না। আইএমইআই বের করার নিয়ম সবাই জানি তারপরও বলি, *#০৬# চেপে ফোনের আইএমইআই নম্বর দেখে নিতে পারবেন। তবে রিকন্ডিশন্ড ফোনে আইএমইআই অনেক সময় মিলতে পারে। আর তাই iphoneimei ঠিকানার ওয়েবসাইটে আইএমইআই সাবমিট করলে ফোনের তথ্য পাওয়া যায়। খেয়াল রাখবেন আই টিউনসে অ্যাকাউন্ট খুলা যায় কি না। পর্দার মাপ কিছুটা ছোট হতে পারে। ক্লোন হলে ক্যামেরার ফ্লাস ঘোলা হতে পারে। আপনি আইফোনের সোরুম থেকে ফোন কিনলে ভালো হবে।
ফোন কিনতে হলে নিচের বিষয় গুলো লক্ষ করতে হবেঃ . ১|আপনি যে ফোন কিনতে চান সেটির নাম ও মডেল লিখে গুগলে সার্চ দিন। . ২|একই ব্রান্ডের অনেক গুলো মডেলের হ্যান্ডসেট এলে সেখান থেকে তথ্য গুলো মিলে নিন যে আপননি যে সেটটি কিনতে চাচ্ছেন তার মধ্যে ঐই সব তথ্য সঠিক আছে কিনা। . ৩|ফোনটির ক্যামেরা ভালো আছে কিনা। . ৪|ফোনের ভিতরে IMEI সঠিক আছে কিনা। . ৫|ফোনের ডিসপেলের সাইজ ও ওয়েট ঠিক আছে কিনা।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, বিশ্ববাজারে ছড়িয়ে পড়ছে নকল আইফোন। বাংলাদেশের বাজারেও নকল আইফোন বিক্রি হচ্ছে। ঢাকার মুঠোফোন বাজার ঘুরে দুই ধরনের নকল আইফোনের দেখা মেলে। এগুলো ‘ক্লোন’ ও ‘রিকন্ডিশন্ড’ নামেই পরিচিত। দুই ধরনের ফোনই অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের তৈরি আসল আইফোনের মতোই দেখতে। চীনের বার্তা সংস্থা সিনহুয়ার সংবাদে জানা যায়, চীনে তৈরি ৪০ হাজারেরও বেশি নকল আইফোন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ২৫ জুলাই বেইজিংভিত্তিক নকল আইফোন নির্মাতা একটি প্রতিষ্ঠানে চীনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে নয়জনকে আটক করে। সরেজমিনে ঢাকার বাজারে ঘুরে জানা গেছে বাংলাদেশেও চীনে তৈরি এ ধরনের নকল আইফোন আসছে এবং বিক্রি হচ্ছে। বাংলাদেশে অ্যাপলের কোনো দোকান বা পরিবেশক নেই। পুনর্বিক্রেতা হিসেবে আছে চারটি প্রতিষ্ঠান। এগুলো হলো আই সেন্টার, অ্যালোহা আইশপ, কম্পিউটার সোর্স লিমিটেড ও এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড। অ্যালোহা আইশপের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবু নাসের প্রথম আলোকে বলেন, ‘যাঁরা আইফোন ভেবে এগুলো কিনছেন তাঁরা পুরোপুরি ঠকছেন। এসব ফোনে আইওএস ব্যবহার করা যায় না। ইয়ারফোন এবং অ্যাডাপ্টরও নকল থাকে। সবচেয়ে মারাত্মক বিষয় হলো এগুলো দেখতে আসল ফোনের এতটা কাছাকাছি, যাঁদের আইফোন সম্পর্কে ধারণা নেই তাঁরা বুঝতেই পারবেন না।’ ভুয়া আইফোন চেনার উপায় খেয়াল রাখতে হবে বাক্সের গায়ে লেখা আইএমই ও ফোনের আইএমইআই ক্রমিক নম্বর এক কি না। আইএমইআই বের করার নিয়ম সবাই জানি তারপরও বলি, *#০৬# চেপে ফোনের আইএমইআই নম্বর দেখে নিতে পারবেন। তবে রিকন্ডিশন্ড ফোনে আইএমইআই অনেক সময় মিলতে পারে। পর্দার মাপ কিছুটা ছোট হতে পারে। ক্লোন হলে ক্যামেরার ফ্লাস ঘোলা হতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy