সমাধান চাই প্লিজ?
3 Answers
নিচে কিছু টিপস দিলাম অনুসরন করুন আশা করি কাজে দিবে-----↓ ১।পড়ার সময় কোনো অন্য চিন্তা মাথায় আনবেন না ২।যাই পড়ুন একটু মনোযোগ সহকারে বুঝে পড়বেন। ৩।বেশি রাত জেগে না পড়ে ভোর ৫ টায় উঠে পড়তে বসবেন এতে তারাতারি পড়া মনে থাকবে। ৪।পড়তে মন না চাইলে বাইরে থেকে একটু হেটে আসবেন।জোর করে পড়বেন না কারন এভাবে পড়লে কোনো লাভ হবে না। ৫।রাতে পড়ার সময় চা খাবেন এতে ঘুম একটু কম ধরবে
যা ই করুন, করুন মন থেকে: নো ম্যাটার ইট ইজ স্টাডিং অর প্লেয়িং, করুন মন থেকে। মনে একটা করছেন আরেক টা, এভাবে সাফল্য পাওয়া খুব কঠিন ব্যাপার। সো মন লাগিয়ে কাজে লেগে যান। আগে মন ঠিক করুন- তারপর শুরু করুন পড়াশোনা। দেখবেন সাফল্য পেতে বেগ পেতে হবেনা মোটেও। . পড়াশোনার পরিবেশ তৈরী করুন: পড়াশোনা করতে গেলে চাই উপযুক্ত পরিবেশ। আপনার টেবিলের এক কোনায় কম্পু, আপনার বাম হাতে মোবাইল, ডান হাতে সিগারেট!!!এভাবে আর যাই হোক পড়াশোনা হবেনা!সুতরাং পড়াশোনার জন্য তৈরী করুন ডেডিকেটেড পরিবেশ। রিডিং রুমের লাইট কতটুকু হলে আপনার চোখের জন্য আরাম হবে, রুমের দরজা বন্ধ করার ব্যবস্হা আছে কিনা, পরিস্কার পরিচ্ছন্ন কিনা এসব বিষয়ে খেয়াল করুন। এবং অবশ্য অবশ্যই আপনার মোবাইল ফোন দূরে রাখুন। যদি পড়ার সময় গান শুনতে ভাললাগে তবে লো মিউজিকে গান শুনতে পারেন, তবে খেয়াল রাখুন এটা না আবার বিরক্তির পর্যায়ে না চলে যায়! . লক্ষ্য ঠিক করুন-রুটিন তৈরী করুন: আপনার লক্ষ্যই আপনাকে সঠিক পথে চলতে সবচাইতে বেশি সাহা্য্য করবে। পড়াশোনার জন্য আপনার কতটুকুন সময় বরাদ্দ আছে, তা বের করুন। এবার প্রয়োজন অনুযায়ী রুটিন তৈরী করুন এবং রুটিনে স্হির থাকুন। . পড়া শুরু করার সময় আগে পুরো বিষয়টির উপর চোখ বুলিয়ে নিন। দেখে নিন যে বিষয়টি পড়বেন তার উদ্দেশ্য, সারাংশ ইত্যাদি। ঠিক করুন কোন অংশটি আপনার জন্য দরকারি। . একই বিষয় অনেক্ষন ধরে পড়লে মনোযোগ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই মনোযোগ ধরে রাখতে হলে বিষয় পরিবর্তন জরুরী। এক-দুই ঘন্টার বেশি কোন সাবজেক্ট একটানা না পড়া ই ভালো। . আপনার এনার্জি লেবেল যখন সবচাইতে ভাল থাকে তখন আপনার কাছে যে বিষয়টি সবচাইতে কঠিন মনে হবে, সেটা পড়বেন। এতে আত্বস্হ হবে তাড়াতাড়ি।
পড়াশুনা করার সময় অত্যন্ত মনোযোগ দিন ঘুম পাবে না। একান্ত পেলে চা বা কফি খাবেন। আর যখন ঘুম পাবে ওই সময় অংক বা এ জাতীয় বই পড়বেন দেখবেন ঘুম চলে গেছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy