সর্ব প্রথম নাতে রাসূল পাট করেন কে?

সর্ব প্রথম নাতে রাসূল পাট করেন কে
2977 views

2 Answers

ঠিক কবে নাতের সূচনা হয়েছিল তা সঠিকভাবে বলা যায় না। সাহাবি হাসসান ইবনে সাবিত ছিলেন মুহাম্মদ (সা) এর সময়কার কবি ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বেও তিনি কবিতা লিখতেন তবে ইসলাম গ্রহণের পর তার কবিতার ধারায় পরিবর্তন আসে এবং তিনি মুহাম্মদ (সা) এর সম্মানে কবিতা লিখতে থাকেন। মুহাম্মদ (সা) এর বিরুদ্ধে প্রতিপক্ষ কর্তৃক লিখিত কবিতার বিপক্ষে হাসসান কবিতা লিখতেন। তাকে সানা খাওয়ান (নাত আবৃত্তিকারক) বলা হত। তাকে এ ব্যাপারে রাসূল নিজে উৎসাহ দিতেন। পরবর্তীতে অন্যান্য কবিরা তার ধারা অনুসরণ করেন। তালা আল বদরু আলাইনা নাতটি সর্বপ্রাচীন নাত বলে ধরা হয়। মুহাম্মদ (সা) হিজরত করে মদিনায় যাওয়ার পর এই নাতটি গাওয়া হয়েছিল।[১][২]

2977 views Answered

এটা নির্ণয় করা যায়নি এখন।

2977 views Answered

Next steps