গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখলে কর্মসংস্থানের কি সুযোগ পাওয়া যাবে বা এর ভবিষ্যত সম্ভবনা কতটুকু?
3 Answers
ভালো গ্রাফিক্স ডিজাইনার হলে অবশ্যই কাজ পাওয়া যাবে। গ্রাফিক্স কর্ম সংস্থান সম্পর্কে এখানে কিছু দেওয়া হলো একজন গ্রাফিক্স ডিজাইনার প্রতি বছরে গ্রাফিক্স ডিজাইনের কাজ করে ১ লাখ ডলার বা প্রায় ৮০ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারে। বাংলাদেশে গ্রাফিক্স ডিজাইনে ডিপ্লোমাধারীর বেতন মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা। তবে ব্যাচেলর ফাইন আর্টসে ব্যাচেলর ডিগ্রিধারীদের বেতন মাসিক ৪০ হাজার টাকা থেকে ২লাখ টাকা পর্যন্ত হতে পারে। এছাড়া অনলাইন মার্কেটপ্লেসে আপনি একটি লগো ডিজাইন করলে ৫০ থেকে শুরু করে ২ হাজার ডলার পর্যন্ত হতে পারে। তবে বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এটি ৫ থেকে ১০ হাজার ডলার পর্যন্তও হতে পারে। একটি ওয়েবসাইটটের প্রথম পেজ ডিজাইন করার ক্ষেত্রে ৫০ ডলার থেকে শুরু করে ৩ হাজার ডলার পর্যন্ত পেতে পারেন। পূর্ণাঙ্গ একটি ওয়েবসাইটের ডিজাইন করে পাওয়া যায় ২শ থেকে ৫ হাজার ডলার পর্যন্ত। ব্র্যান্ড অপটিমাইজেশন এবং ব্রশিউর তৈরির প্রজেক্টগুলোও ৩০০ থেকে ৫ হাজার ডলার পর্যন্ত হতে পারে। ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোতে মোট কাজের প্রায় ১৪% হল গ্রাফিক্স এবং মাল্টিমিডিয়ার কাজ, গতবছরে আয় বৃদ্ধির হার ছিল ৪৪%। ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত শুধুমাত্র ইল্যান্সেই গ্রাফিক্স রিলেটেড জব পোষ্ট হয়েছে ৯ লাখ ১৩হাজারেরও উপরে, এর পেছনে ব্যয় হয়েছে ৫ শত ৩০ মিলিয়ন মার্কিন ডলার। তাই ফ্রিল্যান্সার হতে চাওয়া তরুণ-তরুণীদের জন্যে অন্যতম পছন্দ হতে পারে এ ক্ষেত্রটি। এজন্য বলতে পারি গ্রাফিক্স উজ্জল ভবিস্থ্যতের সম্ভাবনা রয়েছে।
কর্ম সংস্থান নয়,আপনি নিজেই ঘরে বসে কাজ করতে পারবেন। এবং অনেক টাকা উপার্জন করতে পারবেন।
বর্তমানে আইটি সংক্রান্ত জায়গাগুলিতে কর্মসংস্থান বেশ বৃদ্ধি পেয়েছে এবং পাচ্ছে। গ্রাফিক ডিজাইন এবং ওয়েব ডিজাইনারের এখন বেশ চাহিদা। এছাড়া প্রকাশনী প্রতিষ্ঠান, পত্রিকা অফিস সহ বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলিতেও ডিজাইনের কাজ হয়, সেখানে ডিজাইনারের চাহিদা রয়েছে। তাই গ্রাফিক ডিজাইনের কাজ শেখা মোটেই ব্যার্থ হবে না। আপনি নিশ্চিন্তে শিখতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy