পেনড্রাইভ এ যদি " protected " দেখায়, আর আমি জদি সেটা open না করতে পারি, তখন কি করে সমস্যা টি সমাধান করা সম্ভব?আমি কি পেনড্রাইভ টি পুনরায় সচল করতে পারবো?
2711 views

1 Answers

নিচের পদ্ধতিগুলোর একটি অনুসরণ করুন । . . প্রাথমিকভাবে পেনড্রাইভ বা মেমরিকার্ডে একটি ছোট সুইচ ব্যবহার করা হতো Protect রাখার জন্য। http://s.techtunes.com.bd/tDrive/tuner/matraheen/195955/01.jpg চিত্রের ছোট হলোদ সুইচটি কে Write Protection/Lock এর জন্যে ব্যবহার করা হয়, এইরকম সুইচ কিছু কিছু পেনড্রাইভ এর পাশেও দেওয়া থাকে। কিন্তু এখন আপনি এইরকম হার্ডওয়্যার ছাড়াই ফ্ল্যাশ ড্রাইভ কে Write Protection Enable ও Disable করতে পারবেন। প্রথমেই নিশ্চিত হয়ে নিন যে কোন সুইচ বা কী আছে কি না আপনার পেনড্রাইভ বা মেমোরী কার্ডে Lock করার জন্যে, যদি না থাকে তবে নিচের পদ্ধতি সমুহ থেকে যেকোন একটি উপায়ে আপনার ফ্ল্যাশ ড্রাইভ টি কে Write Protect Enable বা Disable করে নিতে পারেন। অনেক সময় Virus এর কারনে সমস্যা হতে পারে, তাই ফ্ল্যাশ ড্রাইভটি কে কম্পিউটারে সংযুক্ত করে অবশ্যই ভালো কোন Antivirus দ্বারা Scan করে নিবেন। এছাড়া আরেকটি কথা প্রথমেই বলে রাখি, ফ্ল্যাস ড্রাইভ ফরম্যাট করতে গেলে যাদের নোটিফিকেশান আসে This disk is write protected তারা নিচের যেকোন একটা পদ্ধতিতে Write Protect Disable করে ফ্ল্যাস ড্রাইভটিকে অনায়েশেই ফরম্যাট করতে পারবেন। http://s.techtunes.com.bd/tDrive/tuner/matraheen/195955/01a.jpg পদ্ধতি ০১: Diskpart এর সাহায্যে . প্রথমেই আমরা নির্দিস্ট ফ্ল্যাস ড্রাইভ থেকে Read only attribute সরানোর চেষ্টা করবো। সতর্কতাঃ সঠিক ফ্ল্যাস ড্রাইভের উপর আপনাকে এই কাজ করতে হবে, নতুবা আপনার হার্ড ড্রাইভের ক্ষতির জন্যে আমি দায়ি থাকবো না। 01) Start Menu > Run (অথবা Search বক্সে Run লিখে এন্টার চাপুন) > টাইপ করুন cmd > Enter চাপুন। http://s.techtunes.com.bd/tDrive/tuner/matraheen/195955/02.jpg http://s.techtunes.com.bd/tDrive/tuner/matraheen/195955/03.jpg 02) টাইপ Diskpart > Enter চাপুন > টাইপ List disk > Enter চাপুন। আপনার List disk শো করবে। http://s.techtunes.com.bd/tDrive/tuner/matraheen/195955/04.jpg 03) এখন আপনার নির্দিস্ট ফ্ল্যাস ড্রাইভটিকে সিলেক্ট করতে হবে। যদি আপনার Flash Drive টি Disk 1 হয় (এখানে আমার ফ্ল্যাস ড্রাইভ Disk 1, তাই এটি দিয়েই আমি বুঝাচ্ছি) তাহলে টাইপ করুন Select disk 1 > Enter চাপুন। Disk 1 is now the selected disk এই লেখা আসবে। http://s.techtunes.com.bd/tDrive/tuner/matraheen/195955/05.jpg 04) আপনার সিলেক্টেড ডিস্কের Read-Only attribute clear করতে চাইলে (অর্থাৎ Write Protection Disable করতে চাইলে) টাইপ করুন attributes disk clear readonly > Enter চাপুন। Disk attributes cleared successfully লেখা আসবে। এখন আর আপনার ডিস্কটি Write Protected নয়। http://s.techtunes.com.bd/tDrive/tuner/matraheen/195955/06.jpg 05) কিন্তু আপনি যদি আপনার ফ্ল্যাস ড্রাইভটিকে Write Protection Enable করতে চান, তবে ৩ নং ধাপের পরে আপনাকে টাইপ করতে হবে attributes disk set readonly > Enter চাপুন, দেখবেন Disk attributes set successfully লেখা এসেছে। http://s.techtunes.com.bd/tDrive/tuner/matraheen/195955/07.jpg 06) সব কাজ শেষ হয়ে যাওয়ার পর এক্সিট কমান্ড দিয়ে বের হয়ে আসুন, অর্থাৎ টাইপ করুন Exit > Enter চাপুন। . . . পদ্ধতি ০২: Regedit এর মাধ্যমে . Start Menu > Run (অথবা Search বক্সে Run লিখে এন্টার চাপুন) > টাইপ করুন Regedit > Enter চাপুন। Registry Editor ওপেন হবে। HKEY_LOCAL_MACHINE এ ডাবল ক্লিক করে Expand করুন। SYSTEM এ ডাবল ক্লিক করে Expand করুন। CurrentControlSet এ ডাবল ক্লিক করে Expand করুন। Control এ ডাবল ক্লিক করে Expand করুন। এবার এখান থেকে StorageDevicePolicies সিলেক্ট করুন। অর্থাৎ আপনি “HKEY_LOCAL_ MACHINE/SYSTEM/ CurrentControlSet/Control/ StorageDevicePolicies” এই Path এ প্রবেশ করবেন। যদি আপনি StorageDevicePolicies খুজে না পান তবে Control এ মাউসের রাইট বাটন ক্লিক করে New > Key সিলেক্ট করুন। এবং StorageDevicePolicies দ্বারা Rename করুন। http://s.techtunes.com.bd/tDrive/tuner/matraheen/195955/082.jpg http://s.techtunes.com.bd/tDrive/tuner/matraheen/195955/091.jpg StorageDevicePolicies এর উপর রাইট ক্লিক করে New > DWORD (32-bit) Value সিলেক্ট করুন। এখন এটি WriteProtect দ্বাড়া Rename করুন। http://s.techtunes.com.bd/tDrive/tuner/matraheen/195955/10.jpg http://s.techtunes.com.bd/tDrive/tuner/matraheen/195955/11.jpg এখন যদি আপনি Write Protection Enable করতে চান, তবে WriteProtect এর উপর ডাবল ক্লিক করে Value Data তে 1 (one) দিয়ে Ok করে বের হয়ে আসুন। http://s.techtunes.com.bd/tDrive/tuner/matraheen/195955/12.jpg আবার যদি আপনি Write Protection Disable করতে চান, তবে WriteProtect এর উপর ডাবল ক্লিক করে Value Data তে 0 (zero) দিয়ে Ok করে বের হয়ে আসুন। কাজ শেষ হলে Registry Editor ক্লোজ করে দিন। . . . এছাড়া দুইটি সফটওয়্যারও দিচ্ছি যার সাহায্যে আপনারা USB Device Write Protection Enable ও Disable করতে পারবেন। ১. এই সফটওয়্যারটির নাম USB Write Protect – USB Device Security Protection. এর সাহায্যে আপনি শুধু Write Protection Enable/Disable ই না, USB Device Lock এবং USB Device Autorun কন্ট্রোল করতে পারবেন। নিচের চিত্রে দেখুন। সফটওয়্যার টি ওপেন করে চিত্রের সবুজ বক্স করা অংশের লেখাটুকু অবশ্যই পড়ে নিবেন। Download http://www.techspot.com/downloads/6256-usb-write-protect.html http://s.techtunes.com.bd/tDrive/tuner/matraheen/195955/14.jpg 2. এই সফটওয়্যারটির নাম USBStopper. এর সাহায্যেও আপনি USB Device Write Protection Enable/Disable করতে পারবেন। নিচে চিত্র দেখুন। http://s.techtunes.com.bd/tDrive/tuner/matraheen/195955/15.jpg Source: http://www.techtunes.com.bd/tutorial/tune-id/195955

2711 views

Related Questions