আমার স্যামসাং মেমোরিকার্ডটির বয়স ১ বছর।গ্যারান্টি ও ছিল ১ বছরের।কিন্তু কাল হঠাৎ সেটা কোন ফোনে সাপোর্ট করছেনা।পিসিতে নিলাম তখন পিসি বলল ফরমেট করতে হবে।কিন্তু উইন্ডোজ মেমোরি ফরমেট করতে পারছেনা।এখন আমি মেমোরি বাচাতে কি করব?
3081 views

2 Answers

আপনার মেমরি কর্ডটির হার্ডওয়ার ফল্ট হয়েছে যেটা ভাল হবার সম্ভাবনা ক্ষীন। ভাল কোন সার্ভিস সেন্টারে দেখান তারা হয়তো ডাটা রিকভারি করতে পারে।

3081 views

কম্পিউটারে ম্যমরি কাড টি লালাগিয়ে নিন।এবার আপনার উইন্ডোজ এর স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। এতে আপনার স্টার্ট মেনুর উপর দিকে কমান্ড প্রম্পট (cmd) দেখা যাবে। এখন এর ওপর ডান বোতাম চেপে Run as administrator সিলেক্ট করে সেটি খুলুন। কমান্ড প্রম্প্ট চালু হলে এখানে chkdsk mr লিখে enter ক্লিক করুন। এখানে m হচ্ছে মেমোরি কার্ডের ড্রাইভ। কম্পিউটারে কার্ডের ড্রাইভ দেখতে পেলে এখানে 'চেক ডিস্ক' সম্পন্ন হতে দিন। এখানে convert lost chains to files বার্তা এলে y টিপুন। এ ক্ষেত্রে ফাইল যদি ঠিক থাকলে কার্ডের তথ্য আবার ব্যবহার করা যাবে। মেমোরি কার্ড যদি invalid file system দেখায় তাহলে সেটির ড্রাইভের ডান ক্লিক করে Format-এ ক্লিক করুন। File system থেকে FAT নির্বাচন করে Quick format-এর টিক চিহ্ন তুলে দিয়ে Format-এ ক্লিক করুন।এবার ফরমেট হয়ে যাবে।

3081 views

Related Questions