1 Answers
অনেক সময় আমাদের মোবাইল ফোন কিংবা ট্যাব থেকে প্রয়োজনীয় অনেক ছবি ভুল করে হাতের স্পর্শে মুছে যেতে পারে। আবার কখনও কখনও বাচ্চারা গেম খেলার সময় অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট মুছে ফেলে। এমন অবস্থায় বেশ ঝামেলায় পড়তে হয়।
আজ আপনাদের সামনে একটি সহজ এবং কার্যকর পদ্ধতি তুলে ধরা হবে যার মাধ্যমে আপনাদের মুছে যাওয়া ছবি পুনরায় ফিরে পেতে সমর্থ হবেন।
এ জন্য যে সফটওয়্যারটি প্রয়োজন- প্রথমেই এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
এবার নিচের ধাপগুলো অনুসরন করুন-
স্টেপ-১: আপনি যদি দেখেন আপনার প্রয়োজনীয় কোন ছবি মুছে গেছে, তাহলে সেই মেমোরি কার্ড থেকে অন্য কিছু মুছে ফেলবেন না কিংবা নতুন করে কোন ফাইল রাখবেন না।
স্টেপ-২: উপরের লিঙ্ক থেকে ডাউনলোড করা সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন।
স্টেপ-৩: ইন্সটল করা হয়ে গেলে সফটওয়্যারটি চালু করুন। আপনাকে একটি তালিকা দেখানো হবে। সেখান থেকে Pictures সিলেক্ট করুন। এরপর Next বাটনে ক্লিক করুন।
|
স্টেপ-৪: এই ধাপে আপনার মুছে যাওয়া ছবি যে ফোল্ডারে ছিল, সেটি নির্বাচিত করুন।
|
স্টেপ-৫: এরপর Next ক্লিক করলেই আপনার মেমোরি কার্ডের নির্দিষ্ট করা ফোল্ডার স্ক্যান করতে শুরু করবে সফটওয়্যারটি। সাধারণত এখানে JPEG ফরমেটে থাকা ছবিগুলোই কেবল দেখানো হবে। তবে আপনি অন্যান্য ছবির ফরমেট সিলেক্ট করতে চাইলে 'Switch to advanced mode' বাটনে ক্লিক করুন। সেখান থেকে প্রয়োজনীয় ফরমেটগুলো সিলেক্ট করুন।
|
স্টেপ-৬: আপনার প্রয়োজনীয় ফাইলগুলো সিলেক্ট করে 'Recover' বাটনে ক্লিক করুন এবং কোথায় সেভ করবেন দেখিয়ে দিন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy


