মোটাহতেচাই?

ভাই আমার স্বাস্থ খুব খারাপ আমি মোটা হতে চাই তাই ডেকাসন ট্যাবলেট খেতে চাচ্ছি খাওয়া কি ঠিক হবে? (আপনার সাইটে আমি নতুন তাই নিয়মকানুন ভালবাবে জানি না ভুল হলে মাফ কইরেন)
2888 views

2 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

ডেকাসন হচ্ছে একটি স্টেরয়ের মেডিসিন,যেটা জীবন রক্ষাকারী একটি মেডিসিন ,যা চরম সংকটে থাকা কোন মারাত্মক অসুস্থ রোগীকে অল্প সময়ের জন্য দেয়া হয়। এটা খেলে সাময়িকভাবে মানুষ ক্ষুধা বৃদ্ধিজনিত কারণে এবং শরীরে পানি জমার কারনে মোটা হয়। কিন্তু ওষুধ খাওয়া ছেড়ে দিলে খাবারের রুচি একদম নষ্ট হয়ে যায় , সারা শরীরে চুলকানি দেখা দেয় ,শ্বাসকষ্ট হয় ,কিডনিতে সমস্যা দেখা দেয়, হার্ট দুর্বল হয়ে যায়। এটা কখনোই খেতে যাবেন না। মোটা হতে চাইলে রুচি সহকারে বেশি বেশি খাবেন ,তাহলে সুন্দর সুস্থ ভাবে মোটা হতে পারবেন।

2888 views Answered

(১) প্রতিবেলা খাবারে আগের চাইতে একটু বেশি খান। (২) খাবারে প্রাণিজ আমিষের পরিমান বাড়ান। (৩) প্রতিদিন মিষ্টি বা মিষ্টিজাতীয় খাবার খান, এবং অবশ্যই (৪) পর্যাপ্ত বিশ্রাম নিন। আশা করি ১/২ মাসের মধ্যেই আপনার সাস্থ্যের যথেষ্ট উন্নতি হবে, ইনশাআল্লাহ।

2888 views Answered

Related Questions

Next steps