সৌদি আরবের মদিনা ভার্সিটিতে পড়তে হলে কী করতে হবে?

আমি দাখিল পরীক্ষার্থী আমি সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটিেত পড়তে চাই। এখন আমাকে কী করতে হবে? আর কী ভবে করতে হবে?
7159 views

1 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

শিক্ষার্থীকে ভর্তির আগে বিশ্ববিদ্যালয় বরাবর আলিম/সানুবিয়্যাহ পাশের সার্টিফিকেট সহ মোট ১৪ টি প্রয়োজনীয় কাগজ দ্বারা অনলাইনে নীচের লিংক থেকে আবেদন করতে হবে - http://admission.iu.edu.sa/Defaulten.aspx । এক্ষেত্রে অবশ্যই প্রয়োজনীয় কাগজ পত্র আরবীতে ট্রান্সলেট করে শিক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাইন করিয়ে নিতে হবে। একাডেমিক ফল ভালো হলে ভর্তি প্রক্রিয়ায় জটিলতা থাকে না। কর্তৃপক্ষ শিক্ষার্থীকে যোগ্য বিবেচনা করে ভর্তির অনুমতিসংবলিত পত্র পাঠানোর পর ভিসার আবেদন করতে হয়। এর জন্য যোগাযোগ করতে হবে ঢাকায় অবস্থিত সংশ্লিষ্ট দেশের দূতাবাস অথবা অনলাইনে। সৌদি আরব দূতাবাসের ঠিকানা : বাড়ি-৫ (এনই) এল, রোড-৮৩, গুলশান-২, ঢাকা।

7159 views Answered

Related Questions

Next steps