1 Answers
এই সমস্যাটি হয় boot সেক্টরের সিকিউর বুট (Secure Boot) সুবিধাটির কারনে। "সিকিউর বুট" সুবিধাটি কম্পিউটার বুট হওয়ার সময় ক্ষতিকারক সফ্টওয়্যার এবং অননুমোদিত মিডিয়া লোড হওয়াকে রোধ করে। এটি বায়োস (BIOS) -এ বাই ডিফল্ট এনাবল করা থাকে, তবে ডিজাবল করা যায়। "সিকিউর বুট" সুবিধাটি ডিজাবল করতে চাইলে নিচের ধাপগুলি অনুসরন করুন: ১. কম্পিউটার অন করুন। ২. যখন বুট উইন্ডো আসবে, তখন F2 বাটন প্রেস করে বায়োসে প্রবেশ করুন। ৩. কিবোর্ডের রাইট এ্যারো প্রেস করে Security অপশনটি সিলেক্ট করুন। ৪. কিবোর্ডের ডাউন এ্যারো প্রেস করে Set Supervisor Password অপশনটি সিলেক্ট করুন এবং Enter কি প্রেস করুন। ৫. একটি পাসওয়ার্ড দিন এবং Enter প্রেস করুন। ৬. পুনরায় একই পাসওয়ার্ড দিন এবং Enter প্রেস করুন। ৭. কিবোর্ডের রাইট এ্যারো প্রেস করে Boot অপশনটি সিলেক্ট করুন। ৮. কিবোর্ডের ডাউন এ্যারো প্রেস করে Secure Boot অপশনটি সিলেক্ট করুন এবং Enter কি প্রেস করুন। ৯. এ্যারো প্রেস করে Disabled অপশনটি সিলেক্ট করুন এবং Enter কি প্রেস করুন। ১০. কিবোর্ডের F10 বাটন প্রেস করুর এবং Save the changes and exit the BIOS এ Yes প্রেস করুন। যে পাসওয়ার্ডটি দিবেন, সেটি অন্য কোথাও লিখে রাখুন। অন্যথায় পরে ভুলে যেতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy