ফুটবল,ক্রিকেট,রেসলিং খেলা সম্পর্কে ইসলাম কি বলে!?
2 Answers
এসব খেলা সম্পর্কে কুরআনে লেখা নেই। তবে খেলাধুলা সম্পর্কে আল্লাহ তা'আলা পবিত্র কুর'আনে বলেন, ''(তিনি) ঘোড়া, খচ্চর ও গাধা (সৃষ্টি করেছেন), যাতে তোমরা আরোহণ করো, (এছাড়া তাতে) শোভা (বর্ধনের ব্যবস্থাও) রয়েছে; তিনি আরো এমন (ধরণের জন্তু, জানোয়ার) পয়দা করেছেন, যার (পরিমান ও উপযোগিতা) সম্পর্কে তোমরা (এখনও পর্যন্ত) কিছুই জানো না'' [সুরা আন-নাহল, আয়াত- ৮] তখনকার দিনে তীর চালনা করার প্রচলন ছিলো। উক্বা বিন আমীর (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলাল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছেন, ''যে তীর চালনা শিখে এবং এই অভ্যাস ত্যাগ করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়'' [মুসলিম] অপর এক সময়, রাসূলাল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পাশেই তিনি দেখলেন তাঁর সাহাবীরা তীর চালনা প্রতিযোগিতা করছেন, তিনি তাদের উৎসাহ দিয়ে বললেন, ''তোমরা তীর চালাও, আমি তোমাদের সাথে আছি'' [বুখারী] হযরত ইব্ন উমর (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলাল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ''তোমরা তোমাদের ছেলে সন্তানদের সাঁতার, আর মেয়েদের সেলাই এর কাজ শিখাবে'' [বায়হাকী] রাসূলাল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজেও স্বীয় স্ত্রী আয়েশা (রা) এর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন যা হাদিস গ্রন্থ থেকে জানা যায়। কি কি খেলা ইসলাম নিষেধ করে ? ১। পাশা খেলা রাসূলাল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ''পাশা খেলা এরকম যেন শূকরের রক্ত মাংস নিয়ে নাড়াচাড়া করা'' [মুসলিম, আবূ দাঊদ] ২। তাস খেলা আব্দুল্লাহ বিন আমর (রা) থেকে বর্ণিত, রাসূলাল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নেশা জাতিয় কোন দ্রব্য, লটারী, জুয়া (তাস) খেলা ও গাবাইরা (এক ধরনের মদ) থেকে নিষেদ করেছেন। [মুসলিম, আবু দাঊদ]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy