আমাকে ব্লক মারার হুমকি দেয়া হয়েছে কেন...?
1 Answers
আপনি যদি আমাদের নীতিমালাগুলো ভাল করে পড়েন তাহলে দেখবেন প্রশ্নের মর্মার্থ না বুঝেই শুধুমাত্র পয়েন্ট বাড়ানোর জন্য ভুল/উদ্ভট/বিকৃত/অাংশিক/অন্যের উত্তর হবহু কপি-পেষ্ট বা অতিরঞ্জিত অপ্রাসঙ্গিক উত্তর দেয়া সম্পুর্ণ নিষেধ। কেউ যদি না বুঝেই এমন কোন মৌলিক ভুল করে তাহলে যে কোন সদস্য তাকে সতর্ক করতে পারে আর আমরা সেটা যাচাই করে তাকে একই ধরনের ভুল পুনরাবৃত্তি না করার জন্য সতর্কতামুলক ওয়াল পোষ্ট দেই, এটা কোন হুমকি নয়। তারপরও যদি সদস্য জ্ঞাত সত্তে একই ধরনের ভুল বার বার করে তখন তার সদস্যপদ সাময়ীক স্থগিত করা হয় যেন সে তার ভুল অনুধাবন করতে পারে। পরবর্তিতে সে ভুল স্বীকার করলে আবার তার একাউন্ট খুলে দেয়া হয়। তাই প্রশ্ন-উত্তর এমনভাবে করুন যেন সদস্য বা পরিচালকগণ কোন মৌলিক ভুল ধরতে না পারে অার আপনার স্বঠিক বস্তুনিষ্ঠ তথ্যে সবাই যেন উপকৃত হয়।
সমন্বয়কগণও ভুল করতে পারেন সেক্ষেত্রে আপনি সরাসরি প্রশাসনে নির্দিষ্ট করে বিস্তারিত উল্লেখ করে অভিযোগ করতে পারেন আর সদস্যদের প্রতিটি অভিযোগ যথেষ্ট গুরত্বসহকারে বিবেচনা করা হয় কারন আপনাদের জন্যই বিস্ময়, সদস্যরাই বিস্ময়ের প্রাণশক্তি।
নিশ্চই বিস্ময় পরিচালকবৃন্দ দক্ষ, অভিজ্ঞ এবং সুবিবেচক কারন তারা প্রশ্ন-উত্তরের সর্বচ্চ মান নিশ্চিত করতে প্রতিনিয়ত অক্লান্ত চেষ্টা করে যাচ্ছেন।
ধন্যবাদ।
প্রশাসন: https://www.bissoy.com/bissoy
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy