বিজ্ঞান না মানবিক?
3 Answers
অবশ্যই মানবিক..... বিজ্ঞানে পড়লে আপনার চাপ সামলাতে সত্যিই খুব কষ্ট হবে। গনিত-বিজ্ঞানে B পেয়েও আপনার জিপিএ ৪.৬০, তার মানে আপনি অন্যান্য বিষয়ে ভালো। মানবিকে ভর্তি হন, মন খারাপের কোনো কারন নেই, মানবিকে পড়েও আপনি খুব ভালো ক্যারিয়ার গড়তে পারবেন।
ভবিষ্যতে ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়ার ইচ্ছা যদি আপনার থাকে তবে বিজ্ঞানের বিকল্প নেই। আপনি যদি ভালোভাবে এবং দৃঢ়ইচ্ছার সহিত বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে পারেন তবে অসম্ভবের কিছু নেই। কেননা, ইচ্ছা করলেই উপায় হয়। তবে, এ অবস্থায় আপনার মানবিক নেয়াই ভালো হবে বলে আমি মনে করি।
আপনি এখন বিজ্ঞান ও গনিতে খারাপ রেজাল্ট করলেন তার মানে এই নয় যে আপনি পরবতীতে ভালো রেজাল্ট করতে পারবেন না। আপনাকে অবশ্যই ভবিষ্যৎ এর চিন্তা করে নিবাচন করতে হবে যে আপনি কোনটা নিয়ে পড়বেন। তবে আপনি যেহেতু বিজ্ঞান এর কথা বলেছেন তার মানে আপনার ইচ্ছা ছিল বিজ্ঞানে পড়ার। তাই আমি বলব আপনি বিজ্ঞান নিয়েই পড়েন।এবং ভালো চেষ্টা করেন যাতে পরে ভাল রেজাল্ট করতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy