facebook এর সাহায্য কী ভাবে income করা যাই...?পুরটা বুঝিয়ে দিবেন please...
2994 views

1 Answers

দেখে নিন ফেসবুক থেকে কিভাবে আয় করবেন--

*যদি আপনি ব্লোগ বা ওয়েবসাইটের মালিক হন তাহলে আপনি ফেসবুকে আপনার ব্লোগ বা ওয়েবসাইটের জন্য একটি পেজ খুলতে পারেন এতে আপনার ওয়েবসাইটের পরিচিতি বাড়বে।পরিচিতি বাড়লে ভিজিটর বাড়বে,সেইসাথে ইনকাম বাড়বে।
*নিজে একটি ভালমানের গ্রুপ পরিচালনা করতে পারেন যেখানে আপনি আপনার ওয়েবসাইটের সেবাসম্পর্কে মাঝেমধ্যে গ্রুপের সদস্যদের জানাতে পারেন তাতে প্রচার কাজ হবে।
*আপনার ব্লোগে নতুন কিছু আপডেট করলে সঙ্গে সঙ্গেই তা ফেসবুক ফ্রেন্ড,গ্রুপ,পেজ এ শেয়ার করে ভিজিটর ও ব্যাকলিংক বাড়াতে পারেন।
*আপনি যদি ফ্রিল্যান্সার হন তাহলে আপনি আপনার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে প্রায়ই দেখতে পান যে,এত ফেসবুক পেজ লাইক,অমুক গ্রুপের এত সদস্য দরকার তাহলে আপনার যদি সেইসংখ্যক বন্ধু থাকে আপনি সেই কাজটি করতে পারবেন।
*কোন এফিলিয়েশন দাতা প্রতিষ্ঠানের কাছ থেকে এফিলিয়েশন নিয়ে আপনি ফেসবুক পেজে তার প্রচার ঘটিয়ে ইনকাম করতে পারেন।
*ফেসবুক পেজকে আপনি বিক্রির জায়গা হিসাবে কাজে লাগাতে পারেন।
*ফেসবুকের জন্য আপনি বিভিন্ন সফটঅয়্যার তৈরি করে বিক্রি করে প্রচুর পরিমানে ইনকাম করতে পারেন।
*আপনি আপনার ফেসবুক পেজকে যথেষ্ঠ শক্তিশালী করে সেখানেও বিভিন্ন ওয়েবসাইটের হয়ে তাদের পন্য বা সেবার প্রচার ঘটিয়ে ইনকাম করতে পারেন।
*আপনি যদি পিটিসি সাইটে কাজ করেন তাহলে আপনি আপনার ফেসবুক ফ্রেন্ড,পেজ হতে প্রচুর পরিমানে রেফারেল বাড়াতে পারবেন।মনে রাখবেন রেফারেল ছাড়া পিটিসি সাইটে কাজ করা অর্থহীন।
*বলা হয়ে থাকে অনলাইনে দ্বিতীয় বড়ধরনের আয়ের উৎস এফিলিয়েটেড মার্কেটিং।অর্থাৎ অন্যের পন্য বা সেবার প্রচার ঘটিয়ে সেখান থেকে commission নেয়া,সেই প্রচারের জায়গা হচ্ছে ফেসবুক।
 

2994 views

Related Questions

Bulk sms কীঁ?
1 Answers 2872 Views