ট্রান্সফরমার?
থ্রী ফেজ ট্রান্সফরমারের সেকেণ্ডারীতে স্টার সংযোগ করা হয় ৷ স্টার সংযোগে শুরুর প্রান্তের ফেজ তিনটি লোডে য়ায় এবং শেষের প্রান্তের ফেজ তিনটি শর্ট করে একটি নিউট্রাল পয়েন্ট বের করা হয় ৷ প্রশ্ন হলো ফেজ তিনটি শর্ট সার্কিট হওয়ার পরেরও নিউট্রাল তার হাত দিয়ে ধরলেও ইলেকট্রিক শক করে না কেন ? অর্থাৎ নিউট্রাল পয়েন্টে ভোল্টেজ আসে না কেন ? বিস্তারিত জানতে চাই
3019 views
2 Answers
থ্রি ফেজ ট্রান্সফর্মার এ স্টার পদ্ধতিতে কয়েলের তিন প্রান্ত লোডের সাথে সংযুক্ত করা হয়,বাকি তিন প্রান্ত শর্ট করা হয়। ফেজ পার্থকের কারণে শর্টকৃত স্থানে কোন কারেন্ট প্রবাহিত হয় না। এটার জন্য একটি equation আছে।
ধরি, লোডের সাথে সংযুক্ত থ্রি ফেজ Ir, Iy, Ib এবং শর্টকৃত স্থান In.
ফেজ পার্থক্য: Ir= <0 =In ( 1+j0)
Iy=<120= In ( -0.5+j0.866)
Ib=<240=In ( -0.5-j0.866 )
3টাকে যোগ করলে পাওয়া যাবে,
Ir+Iy+Ib=In (1+j0-0.5+j0.866-0.5-j0.866)
Ir+Iy+Ib=In 0
Ir+Iy+Ib=0
In=0 [[ Ir+Iy+Ib= In, থ্রি ফেজের শর্টকৃত স্থান In.]]
Equation থেকে বোঝা যায় যে, নিউট্রাল লাইন দিয়ে কোনও কারেন্ট প্রবাহিত হয় না। নিউট্রাল পয়েন্টটি Grounding করা থাকে। কয়েল Fault, আর্থ Fault, X-former এর Body এর লীকেজ কারেন্ট Grounding এর ভিতর দিয়ে খুব সহজে চলে যায়। Grounding এর চেয়ে মানুষের দেহের রেজিস্ট্যান্স বেশী। ফলে লীকেজ কারেন্ট মানুষের দেহের ভিতর দিয়ে না যেয়ে Grounding ভিতর দিয়ে খুব সহজে চলে যায়। তবে বেশী ভোল্টেজ অথ্যাৎ ফ্লাশ ওভার ভোল্টেজে বেশি কারেন্ট প্রবাহিত হয়। তখন Grounding তার স্পর্শ করে থাকলে মানুষকে শক করে।
3019 views
Answered
ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ছাত্র ছাত্রীদের জন্য ট্রান্সফরমার অনেক গুরুত্বপূর্র্ণ ডিভাইস।
সহজ কথায় বলা যায়, এমন একটি ইলেক্ট্রনিক/ইলেকট্রিক্যাল যন্ত্র যেটি ইনপুট হিসেবে ইলেক্ট্রিক পাওয়ার নিয়ে আউটপুটেও ইলেকট্রিক পাওয়ার দিবে, কিন্তু এদের মধ্যে কোন তারের সংযোগ থাকবে না। কিন্তু, তাত্ত্বিক ভাবে বলতে গেলে বলতে হবে, ”ট্রান্সফরমার এমন একটি স্থির যন্ত্র বিশেষ যেখানে কারেন্টের সাপেক্ষে, এসি সাপ্লাই এর ভোল্টেজ বাড়ানো হয় নয়ত কমানো হয়”।
3019 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy