1 Answers

রাউন্ড-রবিন প্রতিযোগিতা এক ধরনের ক্রীড়া প্রতিযোগিতা পদ্ধতি ও ক্রীড়া পরিভাষা। এ পদ্ধতির মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগী বা দল পর্যায়ক্রমে অন্যান্য প্রতিযোগী বা দলের বিরুদ্ধে খেলায় অংশগ্রহণ করে। রাউন্ড-রবিন পরিভাষাটি রুবান শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ হচ্ছে রিবন।

একক রাউন্ড-রবিন ক্রীড়া সময়সূচীতে একজন প্রতিযোগী কেবলমাত্র একবারই অংশগ্রহণকারী অন্যান্য প্রতিযোগীদের সাথে মোকাবেলা করবে। যদি একজন প্রতিযোগী অন্যান্য প্রতিযোগীদের সাথে দুইবার মোকাবেলা করে, তখন তা দ্বৈত রাউন্ড-রবিন প্রতিযোগিতা নামে পরিচিতি পাবে। দুইবারের বেশী এ ধরনের প্রতিযোগিতা পদ্ধতি বিরল ঘটনা হিসেবে আখ্যায়িত হয়। অজানাসংখ্যক খেলায় রাউন্ড-রবিন প্রতিযোগিতা পদ্ধতি কখনো ব্যবহার করা হয় না।

তথ্যসূত্র: https://bn.wikipedia.org/wiki/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8_%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE

3011 views