অ্যামোনিয়াম আয়ন কে কেন অম্ল বলা হয়?

অ্যামোনিয়াম আয়ন কে কেন অম্ল বলা হয়?
3134 views

2 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

কারন এটি খুব সহজেই একটি প্রোটন (H+) দান করতে পারে। NH4+ ---> NH3

3134 views Answered

অ্যামোনিয়াম আয়ন (NH4+) এ নাইট্রোজেন তিনটি হাইড্রোজেন আয়নের সাথে সমযোজী বন্ধনে যুক্ত হয়ে অ্যামোনিয়া গঠন করে,, এসময় নাইট্রোজেনে একটি মুক্তজোড় ইলেকট্রন থাকে। এ মুক্তজোড় ইলেকট্রনগুলো একটি প্রোটনের সাথে শেয়ার করে সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে অ্যামোনিয়াম আয়ন গঠিত হয়। তাই প্রয়োজনে এটি প্রোটন বা হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারে। ব্রনস্টেড লাউরীর মতবাদ অনুসারে,, যেসব যৌগ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন মুক্ত করে তারাই অম্ল। আর এজন্যই অ্যামোনিয়াম আয়নকে অম্ল বলা হয়।

3134 views Answered

Related Questions

Next steps