2 Answers
*#06# ডায়াল করে যে IMEI নাম্বার পাবেন সেটা এই ওয়েবসাইটে গিয়ে চেক করবেন ৷ http://www.imei.info/ যদি এখানে আপনার ফোনের সব তথ্য ঠিক আসে তবেই অরজিনাল ৷
মেড বাই স্যামসাং লিখা থাকলেই যে সে সেটটি আসল তা একেবারেই ভুল ধারনা । জেনে নিন আসল স্যামসাং সেট কিভাবে চিনা যায়
অরিজিনাল স্যামসাং চেনার উপায়
প্রথমেই আপনি ডিস্প্লের দিকে খেয়াল করলে নকল samsung স্মার্টফোনে ডিস্প্লের চারদিকে একটি কালো বক্স আকৃতির খালি অংশ দেখবেন, কিন্তু আসল samsung স্মার্টফোনে তেমনটা নেই। এর সম্পূর্ণ অংশ জুড়েই পর্দা রয়েছে। এছাড়া নকল samsung স্মার্টফোনে আপনি ডিসপ্লের বাইরেও সাদা একটি মোটা করে অংশ দেখতে পাবেন যা আসল samsung স্মার্টফোনে অত্যন্ত পাতলা।
অরিজিনাল ভার্সন এ হোম বাটনটি স্ক্রিণ এর নিচে খুব কাছাকাছি থাকবে। কিন্তু নকল ভার্সন এ দেখবেন একটু নিচে আছে যা নরমালি বুঝা যাবেনা তবে খেয়াল করলেই পাবেন পার্থক্যটা দেখতে।
অরিজিনাল Samsung এর প্রিন্ট করা লোগো টি নখ বা কিছু দিয়ে স্ক্রেচ করলে মলিন বা উঠে যাবেনা, তবে নকল Samsung এর প্রিন্ট করা লোগো টি স্ক্রেচ করলে ঝাপসা হয়ে যাবে।
নকল Samsung এ আপনাকে প্যাকেটের সাথে একটি ফ্লিপ কভার ফ্রি দিবে আসল স্মার্টফোনে আপনাকে কোন ফ্লিপ কভার দিবেনা।
নকল Samsung এ আপনাকে সেটের সাথে দুটি ব্যটারি দিবে মানে একটা এক্সট্রা! বাড়তি কোন জিনিস আপনি আসল Samsung এর সাথে পাবেন না। অতএব, দুটি ব্যাটারি চার্জার সেটের সাথে দিলেই বুঝবেন ভেজাল আছে।
উপরের সব কিছুর পরও যদি বুঝতে না পারেন এটি আসল নাকি নকল তবে আপনি LCD টেস্ট করে নিতে পারেন সহজেই। মোবাইলটি হাতে নিয়ে *#0*# এই কোডটি চাপুন। তাহলে নিচের মতো আসবে
যদি এটা নকল হয় তাহলে এটা আসবে না। তবে কিছু কিছু চাইনিজ সেটে এটাও আসে, কিন্তু আপনি সব বাটনে টাচ করে দেখলেই বুঝবেন কিছু কিছু কাজ করছেনা।
এর পরেও, যদি Samsung ফোন কিনতে গেলে কোন সন্দেহ থাকে, নিচের কোডগুলো দিয়ে চেক করে নিন আপনার ক্রয়কৃত ফোনটি আসল কি না।
*#1234# (View SW Version PDA, CSC, MODEM)
*#0*# (General Test Mode)
*#12580369# (SW & HW Info)
*#197328640# (Service Mode)
তাছারা আপনি নিচের লিঙ্কে গিয়ে imei নাম্বার দিয়ে চেক করতে পারবেন আপনার ফোনটা আসল না নকল।
লিঙ্ক : http://www.imei.info
উপরের লিঙ্কে গিয়ে আপনি আপনার সেটের প্রথম IMEI নাম্বার দিয়ে চেক লিখার উপর ক্লিক করুন ।তারপর প্রদত্ত ফলাফলের সাথে যদি আপনার সেটের সাথে মিলে যায় তাহলে বুঝবেন আপনার সেটটী আসল আর যদি না মিলে তাহলে সেটা নকল সেট ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy