ইদুর তাড়ানো?
1 Answers
ইঁদুরের সমস্যা থেকে মুক্তি পেতে তৈরি করে নিন এমন একটি বিষ যা মানুষের জন্য বিষাক্ত নয়, কিন্তু ইঁদুরের জন্য একই সাথে সুস্বাদু ও প্রাণঘাতী। তৈরি করতে লাগবে খুব সামান্য কয়েকটি উপাদান যা আপনার রান্নাঘরেই মজুদ আছে। -উপকরণঃ- ময়দা/আটা- ১/২ কাপ চিনি- ১/২ কাপ বেকিং পাউডার- ১/২ কাপ -প্রণালীঃ- ময়দা, চিনি ও বেকিং পাউডার এক সাথে মিশিয়ে নিন। যদি গুঁড়ো অবস্থায় এই বিষ প্রয়োগ করতে না চান, তাহলে সামান্য মধু মিশিয়ে ছোট ছোট বল আকারে তৈরি করে নিন। মধু ইঁদুরকে আরও বেশি আকর্ষণ করবে। তবে পানি দিবেন না যেন। কেননা পানির সংস্পর্শে বেকিং পাউডার কাজ করা শুরু করে দিবে ও ইঁদুর খাওয়ার পর প্রয়োজনীয় ফল দিবে না। একটু ঝামেলার মনে হলেও গুঁড়ো অবস্থাতেই প্রয়োগ করা সবচাইতে ভালো। -প্রয়োগ প্রণালীঃ- এই ছোট বল গুলো ইঁদুরের আপনার চাল ও ধানের ঘরের স্থান রেখে দিন। ছোট থেকে বড়, সব প্রকারের ইঁদুর এই বিষে ধরাশায়ী হতে বাধ্য। বেকিং পাউডার ইঁদুরের পাকস্থলী হজম করতে পারে না। পাকস্থলীর এসিডের সাথে মিশে বেকিং পাউডার প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। এই গ্যাস ধীরে ধীরে ইঁদুরের শরীরে ছড়িয়ে পড়ে অভ্যন্তরীণ ব্লকেজ সৃষ্টি করে। ইঁদুর এই গ্যাস নির্গত করতে পারে না আর এতেই সে মারা যায়। সাধারণত একবার খেলেই ইঁদুরের মৃত্যু সুনিশ্চিত। তবুও সকল ইঁদুর হতে মুক্তি পেতে পর পর ৩ দিন প্রয়োগ করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy