আমি কম্পিউটারের মাধ্যে কোন সফটোয়ারের মাধ্যমে টাইপ করে তা কীভাবে প্রিন্ট করে কাগজপএ বাইর করে জানতে চাই?
2 Answers
মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করতে পারবেন এবং প্রিন্টার এর মাধ্যমে প্রিন্ট করতে পারবেন। বাংলা টাইপ করার জন্য অভ্র ব্যবহার করতে পারেন। প্রিন্ট করার নিয়ম প্রিন্টার এর সাথে যে সিডি দিয়েছে সেটা ইন্সটল করেন এরপর সঠিকভাবে প্রিন্টার কম্পিউটারের সাথে কানেক্ট করেন। এবার যেই ছবি / ডকুমেন্টস প্রিন্ট দিতে চান সেটা অপেন করেন তারপর একসাথে cltr+p চাপুন দেখেন প্রিন্টিং অপশন এসেছে। এবার আপনি আপনার পছন্দমতো পেজ সেট করে প্রিন্ট এ ক্লিক করুন। দেখুন প্রিন্ট শুরু হয়ে গেছে। অবশ্যই প্রিন্টার এ কাগজ থাকতে হবে। বিস্তারিত দেখুন নিচের লিঙ্কে http://kivabe.com/how-to-file-print/
কম্পিউটারের মাধ্যমে কোন কিছু টাইপ করে প্রিন্ট করতে চাইলে আপনাকে অবশ্যই একটি প্রিন্টার থাকতে হবে এবং প্রিন্টারটির সাথে দেয়া সিডির সফটওয়্যার কম্পিউটারে ইনষ্টল করা থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড থেকে প্রিন্ট দিতে চাইলে নিচের কাজগুলি করলেই আপনি প্রিন্ট করতে পারবেন: ১. প্রিন্টারটি কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে এবং অন রাখতে হবে। ২. প্রিন্টারে A4 সাইজের পেপার দিতে হবে। ৩. এবার মাইক্রোসফট ওয়ার্ডে কোন কিছু লিখুন অথবা আগের লেখা কোন ফাইল ওপেন করুন। ৪. সবার উপরে বামপাশে Office Button এ ক্লিক করলে Print নামে একটি অপশন পাওয়া যাবে। ৫. Print অপশনে ক্লিক করলে আপনার ফইলটি প্রিন্ট হয়ে যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy