3 Answers
আমার মনে হয় নার্সিং কোর্সটি মেয়েদের জন্য ভালো কেননা এখন অনেক প্রাইভেট হাসপাতাল আছে যেখানে নার্সদের চাহিদা ব্যপক।
মেয়েদের জন্য দ্রুত চাকরি-প্রাপ্তি সহায়ক কোর্স কর্মক্ষেত্রে মেয়েরা এখন অনেক এগিয়ে। একই সাথে অনেক চ্যালেঞ্জিং পেশায় মেয়েরা সাফল্যের ধারাবাহিকতা রাখছে। বর্তমান প্রজন্মের জন্য এমন একটি কোর্স অ্যারোনটিক্যাল সায়েন্স। এটি একটি হাইটেক ইঞ্জিনিয়ারিং বিষয়। বিশেষ করে বিজ্ঞানপড়ুয়া এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের এটি হতে পারে সম্ভাবনাময় পড়াশোনার বিষয়। যেসব শিক্ষার্থী ক্রেডিট ট্রান্সফার করে বিদেশ যেতে চান বা দেশ এবং দেশের বাইরে গিয়ে উচ্চ বেতনে চাকরি করতে চান তারা এই ডিগ্রি গ্রহণ করতে পারেন। এটি আন্তর্জাতিক ধারার প্রফেশনাল কোর্স। যার বেতন আকাশ ছোঁয়া। কোর্সটি ছেলেদের পাশাপাশি মেয়েদের জন্যও খুবই উপযোগী। এরই মধ্যে এদেশি অনেক মেয়ে এই কোর্স করে দেশ-বিদেশে চাকরি করছে। কিছুকাল আগেও কোর্সটি বিদেশ থেকে সম্পন্ন করে আসতে হতো। বর্তমানে এদেশ থেকে লেভেল-৬ পর্যন্ত সম্পন্ন করার সুযোগ রয়েছে ক্যাটেকে যাদের প্রধান ক্যাম্পাস উত্তরার সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, ফোন :০১৯৩৭১৮২৪৭০। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে উড়োজাহাজের প্রকৌশল বিষয়ক বিদ্যা। কোর্সটি বাংলাদেশে সফলভাবে পরিচালনা করছে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি। এসএসসি-এইচএসসি, 'ও' লেভেল-'এ' লেভেল করা শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের এডেক্সেল বোর্ডের আওতায় শিক্ষার্থীরা এই ডিগ্রি সম্পন্ন করে বিশ্বজুড়ে চাকরির সুযোগ নিতে পারে। এখানে রয়েছে শর্ট কোর্স এবং অনার্স কোর্স। মেয়েদের জন্য অনার্স কোর্স ছাড়াও দ্রুত ক্যারিয়ার গড়তে ইএএসএ পার্ট-৬৬ এএমএল সিএটি বি-১ কোর্সটি সবচেয়ে বেশি কার্যকর। এই কোর্সে বিশ্বের ১৭৩টি দেশে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে। একই সাথে শিক্ষার্থীরা চাইলেই ইংল্যান্ডের কভেন্টি, কিংসস্টোন, স্যালফোর্ড, ক্রেইনফিল্ড প্রভৃতি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের যেকোনো দেশের এডেক্সেল অনুমোদিত ইউনিভার্সিটিতে সহজে চূড়ান্ত বর্ষে ভর্তি হতে পারে। আবার যেতে পারে লুফথনসা টেকনিক এজি কোম্পানিতে ক্যারিয়ার গড়তে। আর সারা বিশ্বে সরকারি-বেসরকারি উভয় ক্ষেত্রেই রয়েছে এই পেশায় চাকরির অবারিত সুযোগ। সুত্রঃ দৈনিক ইত্তেফাক
সেক্ষেত্রে আপনি কম্পিউটার কোর্স করাতে পারেন।বর্তমানে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর পদে চাকরী করার দারুণ সুযোগ আছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy