2 Answers
যা যা লাগবেঃ এই পদ্ধতিতে কাজ করতে গেলে আপনার প্রথমেই দরকার হবে একটি রুট করা অ্যান্ড্রয়েড ফোন। আপনার ফোন রুট করা না থাকলে এই লিংক থেকে দেখে নিন রুট করার নিয়মঃ tech.priyo.com/tutorial/2013/12/19/23121.html রুট করা হলে আপনার নিচের সফটওয়্যারগুলো লাগবেঃ ★অ্যান্ড্রয়েড ফোনের ড্রাইভার সফটওয়্যার ★Android Reverse Tethering tool কার্যপদ্ধতিঃ ধাপ ১: প্রথমেই আপনার অ্যান্ড্রয়েড ফোনটি ডেটা ক্যাবলের সাহায্যে কম্পিউটারে সংযুক্ত করুন। এরপর ডিবাগিং মুড চালু করুন এভাবে- Settings > Applications > Development > USB Debugging > Turn On ধাপ ২: উপরের লিংক থেকে ডাউনলোড করা জিপ ফাইল আনজিপ করুন এবং AndroidTool.exe এই প্রোগ্রামটি রান করুন। ধাপ ৩: Android reverse tethering utility এ “ Select a device “ থেকে আপনি ফোন নির্বাচিত করুন। এরপর “ Select DNS to use “ থেকে একটি DNS নির্বাচন করুন। ধাপ ৪: এরপর Connect বাটনে ক্লিক করে প্রক্রিয়াটি চালু করুন। এরপর এটি আপনার ফোনে প্রয়োজনীয় অ্যাপ ইন্সটল করবে। যদি কোন কারনে এটি ক্রাশ করে, তাহলে আবার প্রথম থেকে শুরু করুন। ধাপ ৫: প্রয়োজনীয় অ্যাপ ইন্সটল হয়ে গেলে আপনার কাছে রুট অ্যাক্সেস চাইবে। তখন “ Grant ” এ ট্যাপ করুন। আর এর মাধ্যমেই আপনার ফোন ইন্টারনেট ব্যবহার করতে প্রস্তুত হবে। এভাবে ইন্টারনেট ব্যবহারের সময় অনেক সময় নিচের ছবিতে দেখানো ম্যাসেজ আসতে পারে। সেক্ষেত্রে OK ট্যাপ করে আপনার কাজ চালিয়ে যান।
ওয়াই-ফাই এর নেট শেয়ারিং এর জন্য এত সফটওয়্যার রয়েছে যে এগুলোর বেশির ভাগ সফটওয়্যার ঠিকমতো কাজ করেনা এছাড়া ইনস্টলের সময় নানান জটিলতা দেখায়।
নিম্নে উক্ত পদ্ধতির বিষয়বস্তুর বর্ণনা দেয়া হল।
এর জন্য যা যা প্রয়োজন হবেঃ-
• Laptop অথবা PC তে Internet Connection থাকতে হবে।
• Laptop এ WIFI enable হতে হবে এবং PC এর ক্ষেত্রে WiFi Dongle থাকতে হবে।
• Wifi enable এন্ড্রয়েড মোবাইল/অন্যান্য মোবাইল।
• Virtual WiFi Router সফটওয়্যার।
কার্যপ্রণালীঃ-
ধাপ-১॥
• Virtual WiFi Router সফটওয়্যারটি ডাউনলোডের জন্য নিচের লিংকটি তে ক্লিক করুন।
এখান থেকে ডাউনলোড করুন
ধাপ-২॥
• Virtual WiFi Router আপনার PC/Laptop এ ইনস্টল করে নিন।
ধাপ-৩॥
• Installing শেষে আপনি “R” icon টি Tray এর bottom-right এ দেখতে পাবেন। এবার “R” icon এ ক্লিক করে Application টি ওপেন করুন।
ধাপ-৪॥
• Application টি ওপেন করার পরে, এবার আপনাকে “SHARE NET FROM” অপশনস টি তে আপনি যে Internet connection টি share করতে চান সেটিকে সিলেক্ট করতে হবে। (যেহেতু আমি গ্রামীনফোন দিয়ে নেট ব্রাউজ করছি সেহেতু আমি গ্রামীণফোন সিলেক্ট করেছি)
ধাপ-৫॥
• এবারের ধাপটি অনেক গুরত্বপূর্ণ কেননা আপনার শেয়ার করা internet connection এর জন্য পাসওয়ার্ড সেট করার পালা।
• Configure button এ ক্লিক করুন।
• এবার “Wifi-Name” এ নাম টাইপ করুন যেটি আপনার ডিভাইসে wifi connection সার্চের সময় প্রদর্শন করবে।
• এরপর Password অথবা Security Key টাইপ করুন।(আপনার ডিভাইসে এটির প্রয়োজন হবে)
ধাপ-৬॥
• Name এবং Password টাইপ করা শেষ হলে-
• এবার “Setup Hotspot” ক্লিক করুন। এরপর আপনার Internet “Started Sharing” দেখতে পাবেন।
• কানেকশন ঠিকমতো পেয়ে থাকলে আপনি একটি pop-up balloon এ “VIRTUAL WIFI ROUTER- started successfully” লিখাটি দেখতে পাবেন। ব্যাস.. পিসির কার্যপ্রণালী এতটুকুই !!!
এবার আপনার এন্ড্রয়েড/অন্যান্য মোবাইলে যান। ওয়াই-ফাই চালু করে নতুন wifi connection খোজ করুন। আপনি আপনার পিসির ইন্টারনেটের শেয়ার করা কানেকশন দেখতে পাবেন। তারপর এটিকে কানেক্ট করে নিন, পাসওয়ার্ড বা ইন্টারনেট কী (অথবা আপনার হ্যান্ডসেটের মডেলের তারতম্যের কারনে অন্য কোন নামেও থাকতে পারে) এর স্থানে আপনার সেট করা পাসওয়ার্ড টি দিন।
এবার ইন্টারনেটের(ব্রাউজারের) কানেকশন টি ওয়াই-ফাই কানেকশনে সিলেক্ট করুন, যেটা আপনি সার্চের মাধ্যমে পেয়ে কানেক্ট করছিলেন। এছাড়া কানেকশনে কোন সমস্যা হলে আপনার ওয়াইফাই সেটিং পরিবর্তন করে দেখতে পারেন।
পিসির শেয়ার করা ইন্টারনেট এন্ড্রয়েড ছাড়াও আপনারা যেকোন ওয়াই-ফাই এনাবল মোবাইলে ব্যবহার করতে পারবেন।