1 Answers

অদক্ষ বিদেশি কর্মী গ্রহণের হার প্রায় চারগুণ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বছর শেষের ব্যয়চুক্তি বিদেশী কর্মী নেয়ার সংখ্যা বাড়ানোর ব্যাপারে এমনই একটি বিধান যোগ করা হয়েছে। বেশ কিছুদিনের আলোচনার পরিপ্রেক্ষিতে গৃহীত চূড়ান্ত সিদ্ধান্ত গত বুধবারই প্রকাশ করে কর্তৃপক্ষ। মার্কিন সিনেটর জেফ সেশন্স জানান, এ-সংক্রান্ত কেন্দ্রীয় অভিবাসন আইনে পরিবর্তনের মধ্য দিয়ে কম বেতনে অদক্ষ বিদেশি কর্মী গ্রহণের সংখ্যা চারগুণ পর্যন্ত বাড়ানো হচ্ছে। এইচ-২বি ভিসা কর্মসূচির আওতায় আগে যেখানে ৬৬ হাজার কর্মী নেওয়া হতো, সেখানে এখন থেকে নেওয়া হবে আড়াই লাখ কর্মী। হোটেল থেকে শুরু করে থিম পার্ক, স্কি রিসোর্ট, গল্ফ কোর্স, নির্মাণ প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট ও বারে কাজ করার সুযোগ পাওয়া যায় এইচ-২বি ভিসার মাধ্যমে। এ ধরনের খাতগুলোতে অস্থায়ীভাবে এসব কর্মী নিয়োগ করা হবে। অদক্ষ বিদেশি কর্মীদের কম বেতনে অস্থায়ী ভিত্তিতে ও মৌসুম ভেদে কাজে লাগানোর জন্য যুক্তরাষ্ট্র সরকার এইচ-২বি ভিসা কর্মসূচি প্রণয়ন করে। এইচ-২বি ভিসা একটি বিশেষ ধরণের ওয়ার্কিং ভিসা, যা স্থায়ী অভিবাসী হওয়ার সুযোগ না দিয়ে অন্যান্য দেশ থেকে একটি নির্দিষ্ট সময়ের জন্য কৃষি ছাড়া অন্যান্য পরিসরে কর্মী হিসেবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন দেয়। এর মাধ্যমে অদক্ষ বা স্বল্প দক্ষতা সম্পন্ন কর্মীদের সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার জন্য ভিসা দেয়া হয়। এ কর্মসূচির আওতায় অদক্ষ বিদেশি শ্রমিক গ্রহণের সংখ্যা বাড়ানোর জন্য নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য বিদ্যমান আইনেও পরিবর্তন আনা হচ্ছে। তবে এর ফলে যুক্তরাষ্ট্রের নাগরিকরা চাকরির বাজারে আরো বেশি প্রতিযোগিতার মুখে পড়বে। মার্কিন সংস্থা নাম্বারইউএসএ জানায়, এর ফলে যুক্তরাষ্ট্রে আর্থিকভাবে ঝুঁকির মধ্যে থাকা পরিবারগুলো আরো কঠিন পরিস্থিতির শিকার হবে। যুক্তরাষ্ট্রের চাকরিদাতারা সাধারণত এইচ-২বি ভিসা কর্মসূচির আওতাধীন শ্রমিক নিয়োগ দিতেই বেশি আগ্রহী। কারণ এ ক্ষেত্রে ওই কর্মীর ভিসার নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট কম্পানির হাতেই থাকে। ফলে ওই কর্মী কম্পানির কোনো অনিয়ম বা লাঞ্ছনার বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। – পিটিআই

52715 views Answered

Related Questions

Next steps