কেউ বিষয়টি বুঝিয়ে বলবেন প্লিজ!!?

আমার এক বন্দু হঠাৎ করে মোটা হয়ে যায়,

তার সম্পর্কে জানতে চাইলে সে "ডেকাসন " নামের একটা ট্যাবলেটের নাম বলে,

আমি  এটা সম্পর্কে বিস্তারিত জানতে চাই,

কতটা ক্ষতি /লাভ!

প্লিজ হেল্প মি!!!! 

3051 views

3 Answers

ডেকাসন সাধারনত মোটা হওয়ার একটি ট্যাবলেট। শরীরের জন্য ক্ষতিকর । এটি প্রচুর পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত। এটি খাওয়ার ফলে ক্যান্সার, কিডনি বা লিভার নষ্ট হয়ে যেতে পারে। তাই এসব না খাওয়াই ভালো। এ ওষুধ খাওয়ার ফলে মানুষের কিডনী, লিভার, হৃদপিন্ডসহ  অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় । এতে লিভার ও কিডনীর রোগ দেখা দেয়। বিদ্যমান উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের রক্তে সুগারের মাত্রা বেডে যায়। যাদের রক্তচাপ ও রক্তে সুগারের মাত্রা বিপদসীমার কাছাকাছি তাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়তে থাকে।মানুষ অল্পতেই হাঁপিয়ে পড়ে। আচরনে অত্যন্ত ক্লান্তিভাব দেখা যায়। এছাড়া স্টেরয়েড জাতীয় ঔষধ মানবশরীরে বেশী মাত্রায় জমা হলে মানুষের বিপাক ক্রিয়াতেও প্রভাব পড়ে। অকাল মৃত্যুর কারন হতে পারে।

3051 views Answered

ডেকাসন হচ্ছে জীবন রক্ষাকারী একটি মেডিসিন ,যা চরম সংকটে থাকা কোন মারাত্মক অসুস্থ রোগীকে অল্প সময়ের জন্য দেয়া হয়। এটা খেলে সাময়িকভাবে মানুষ ক্ষুধা বৃদ্ধিজনিত কারণে মোটা হয়। কিন্তু ওষুধ খাওয়া ছেড়ে দিলে খাবারের রুচি একদম নষ্ট হয়ে যায় , সারা শরীরে চুলকানি দেখা দেয় ,শ্বাসকষ্ট হয় ,কিডনিতে সমস্যা দেখা দেয়, হার্ট দুর্বল হয়ে যায়। এটা কখনোই খেতে যাবেন না। ধন্যবাদ পরামর্শ দিয়েছেন : সুলতানা পারভীন উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পাবনা সদর , পাবনা।

3051 views Answered

ডেকারেশন ট্যাবলেট মানুষের সাস্থ্য বাড়ায় না। শরীরে পানি জমিয়ে শরীর কে ফুলিয়ে রাখে। পরবর্তীতে শরীরের রক্ত নষ্ট করে। তাই এটি থেকে বিরত থাকুন।

3051 views Answered

Related Questions

Next steps