বস্তুবাদী কবিতা কি করে বুঝবো?
নতুন কাব্যধারা ও নাগরিক যন্ত্রণার ব্যাপারে স্যারের লেকচারটা বেশ লাগলো ।
তবে, আমার খুতখুতে স্বভাব, বেশ কিছু বিষয়ে খুতখুত করছে ।
স্যার যা বললেন, তাই বলে নি' আগে, "রবীন্দ্রনাথ ভাববাদী কবি ছিলেন, তার কবিতায় প্রেমকে এবং প্রেমিককে অদৃশ্য থেকে নির্ধারিত বলে ধরা হয় । অন্যদিকে, নজরুল আবার সংশয়বাদী । তার মতে প্রেম অদৃশ্য নির্ধারিত হলেও হতে পারে, প্রেমিক-প্রেমিকা নয় । এসব নিয়ে তিনি মূলতঃ ভাবেনইনা, তার ভাবনার বিষয় মানবতা । অবশেষে জীবনানন্দ-সত্যেন্দ্রনাথ-বুদ্ধদেবের কথা । তারা বস্তুবাদী কবি । তারা প্রেম এবং প্রেমের মানুষ কিছুই অদৃশ্য নির্ধারিত মানেননা ।"
এ ছিলো মোটামুটি ভূমিকা অংশের সারকথা ।
কিন্তু, বস্তুবাদি কবিতা সম্পর্কে স্যারের যে অভিমত, তা বস্ত দর্শন থেকে প্রাপ্ত ভাব, তা নিয়ে আমার সংশয় ।
শামসুর রহমানকে যদি বস্তুবাদী কবি ধরাইই হয়, তবে তাঁর কবিতাতে "স্মৃতিগন্ধ", "চেতনার রং?" ইত্যাদি শব্দ কি করে আসে ?
আবার, জীবনানন্দ কি করে অন্যবোধে ফিরে যান? (মাথার ভেতর কোন এক বোধ কাজ করে?-জীবনানন্দ)
এখানে , প্রেমকে কি কখনও কখনও বস্তুর চে' বেশি কিছু, ইন্দ্রিয়ের উপলব্ধির বাইরে কিংবা বোধোত্তর কিছু বলে দেখানো হচ্ছেনা ???
1 Answers
যদি বস্তবাদী কবিতা হয় তাহলে এই ধারনা পাবেন কবিতায় বস্তবাদ হলো আমাদের চারপাশের জগতের যেসব জিনিস অস্তিত্বশীল তা হয় বস্তু অথবা শক্তি। বস্তুবাদ অনুযায়ী সব জিনিসই বস্তু দ্বারা গঠিত, এবং সব প্রপঞ্চ (চেতনাসহ ) বস্তুর পারস্পরিক আন্তক্রিয়ার ফলাফল। অন্য কথায় বস্তু হচ্ছে একমাত্র সারবস্তু এবং বাস্তবতা হচ্ছে শক্তি এবং বস্তুর প্রকৃত ঘটনা-অবস্থার পরিচায়ক। । এই মতবাদ অনুযায়ী, পৃথিবী ও তার নিয়মগুলি জ্ঞেয়। বস্তুবাদ ভাববাদের বিরোধী। তথ্যসূত্র ↑ ভাসিলি ক্রাপিভিন; দ্বান্দ্বিক বস্তুবাদ কী ; প্রগতি প্রকাশন , মস্কো ; ১৯৮৯; পৃষ্ঠা-৩৩৮-৩৩৯।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy