1 Answers
১ম স্থানে লিওনেল মেসি : আর্জেন্টিনার রোজারিওর এক দরিদ্র পরিবারে জন্ম লিওনেল আন্দ্রেস মেসির। অথচ সেই দরিদ্র পরিবারের সন্তান ২৬ বছর বয়সী মেসিই এখন বিশ্বের সব চেয়ে দামি ফুটবলার। চলতি বছর তার আয়ের আর্থিক মূল্য পরিমাপ হয়েছে ১০৫ দশমিক ৬ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশী টাকায় ১ হাজার ৪২৫ কোটি টাকা। খেলায় এ নৈপুণ্যতার সুবাদে তিনি প্রতি সপ্তাহে আয় করেন প্রায় ৩ লাখ ১৩ হাজার পাউন্ড বা ৪ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা। ফ্রান্স ফুটবল ম্যাগাজিন কর্তৃক প্রকাশিত এক জরিপে টানা তিনবারের ফিফা বর্ষসেরা এই ফুটবলারের আয় পরিমাণ নিয়ে অবশ্য ইউরো মূল্য বিবেচনায় দাবি করা হয়, তার বার্ষিক আয় সব মিলিয়ে ৩৩ মিলিয়ন ইউরো বা ৩৫৬ কোটি ৪০ লাখ টাকা। এর মধ্যে ১ কোটি ৫ লাখ ইউরো বা ১১৩ কোটি ৪০ লাখ টাকা বেতন এবং দেড় কোটি ইউরো ১৬ কোটি ২০ লাখ টাকা বোনাস। বাকি ২ কোটি ১০ লাখ ইউরো বা ২২৬ কোটি ৮০ লাখ টাকা আসে বিজ্ঞাপন ও স্পন্সরশিপ চুক্তি থেকে। আর ডলার মূল্যে তার বাৎসরিক আয় পরিমাপ করা হয়েছে ৬ কোটি ৫০ লাখ ডলার বা ৪৭১ কোটি ৯০ লাখ টাকা। এর মধ্যে ৪ কোটি ৩০ লাখ ডলার বা ৩৩৫ কোটি ৪০ লাখ টাকা তিনি তার ক্লাব বার্সেলোনা থেকে আয় করেন। ২য় স্থানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো : পর্তুগালের জাতীয় দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বাৎসরিক মোট আয়ের পরিমাণ ৮ কোটি ৮০ লাখ পাউন্ড (জিবি) বা ১ হাজার ১৮৮ কোটি টাকা। এর মধ্যে বার্ষিক বেতন থেকে পান ১ কোটি ৩০ লাখ ইউরো বা ১৪০ কোটি ৪০ লাখ টাকা। এছাড়া বিভিন্ন চুক্তি থেকে পান ১ কোটি ৫৫ লাখ ইউরো বা ১৬৭ কোটি ৪০ লাখ টাকা। বাকি আয়ের উৎস বোনাস।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy