ডায়ারিয়া?

আমার মেয়ের বয়স ৩মাস ১৬ দিন ওর খুব পাতলা পায়খানা।আমি ডাক্তার থেকে ওষুধ আনছি আমার মেয়েটা শুকায় গেছে ভালো কোনো পরামর্শ হবে কি?
2495 views

1 Answers

Dr. MD. Mamunur Rashid
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমডি ( গ্যাস্টোএন্টারোলজি) রেসিডেন্ট বিএমইউ, ঢাকা, মেডিকেল অফিসার (সাবেক), ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী, প্রভাষক, নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ(সাবেক), জিপি (মেডিসিন) অভিজ্ঞ (মেডিসিন, লিভার এবং গ্যাস্ট্রোএন্টারোলজি)

ভাই, আপনার বাচ্চা অনেক ছোট আর ছোটদের শরীরে পানির পরিমান খুব কম থাকে (8ml/kg body wt) । তার উপর যদি আবার ডাইরিয়ায় পনি বের হয়ে যায় তাহলে শরীর তো শুকাবেই। এটা বাচ্চাদের জন্য একটা অনেক বড় অসুখ। তাই এর যথাযথ ব্যাবস্থা গ্রহন করুন। পর্যাপ্ত পরিমানে খাবার স্যালাইন খাওয়ান।কোনভাবেই পানিশূন্যতা যেন না হয় সেদিকে খেয়াল রাখুন আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করুন। পায়খানা বন্ধ হলেই আপনার বাচ্চার শরীর আবার ঠিক হয়ে যাবে। আল্লাহ আপনার বাচ্চাকে দ্রুত সুস্থ করুন।

2495 views Answered

Related Questions

Next steps