2 Answers
কোন দেশের সেনাবাহিনীর কথা বলছেন, সেটি উল্লেখ করেননি। যাহোক, যদি বাংলাদেশ হয় তবে বলি...
বাংলাদেশ সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে গঠিত হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে ১৯৭১ সালের ২৬শে ডিসেম্বর পাকিস্তানী সেনাবাহিনীর বাঙালি সেনা ও মুক্তিবাহিনীর সদস্যদের নিয়ে।
এর আগে যুদ্ধ চলাকালে প্রাথমিকভাবে ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট-এর বাঙালি সৈন্য ও অফিসার এবং পাকিস্তান সেনাবাহিনীর অন্যান্য অংশ হতে যারা স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়েছিলেন তাদের সমন্বয়ে মুক্তিবাহিনী গঠিত হয়। ১১ এপ্রিল ১৯৭১ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী (অস্থায়ী) তাজউদ্দীন আহমদ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ভাষণ দেন৷ ঐ ভাষণে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামো গঠনের কথা উল্লেখ করে এম. এ. জি. ওসমানীকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা দেন৷
কিন্তু ১৯৭১ সালের ২৬শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যে বাংলাদেশ সেনাবাহিনী গঠিত হয়, তার সেনাপ্রধান ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ আবদুর রব এবং তার মেয়াদ ছিল ৩ জানুয়ারি, ১৯৭২ থেকে ৫ এপ্রিল, ১৯৭২।
তথ্য সূত্র:
-
https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6_%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80
-
https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6_%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B0_%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE_%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy