বয়ফ্রেন্ডএর ইগনোর?

আমাদের রিলেশন ৪বছর ২ মাস, আমি আমার বয়ফ্রেন্ড কে খুব খুব ভালোবাসি, রীতিমত তার প্রতি এডিক্টেড, আমি বিশ্বাস করি সেও আমাকে খুব ভালোবাসে, আমরা সেইম এইজ, আমাদের মধ্যে রাগারাগি আমিই বেশি করি, আমার সারাক্ষন ওকে হারাই ফেলার ভয় হয়। হওয়ার কিছু কারন আছে ও আমার মোটেও কেয়ার নেয় না,,কোনো কিছুতে আমার প্রব্লেম হলো কিনা খেয়াল করে না, সময় দিতে চায় না একদমই,,আমি তাকে অনেকবার প্রব্লেমগুলো বলছি, সে বুঝাইছে ফিউচারে ঠিক হয়ে যাবে, কিন্তু যতই দিন যাইতেসে প্রব্লেমগুলো যেনো বাড়তেসে,আমি অনেক বার ওকে ছেড়ে দিবো ভাবছি কিন্তু পারি না, ঘুরেফিরে আবার তার কাছেই আসি, ভাইয়া ওর প্রতি আমি আমার ঘোর টা কাটাতে চায়, জানি কষ্ট হবে , কিন্তু এইসব ইগনোর আমি আর নিতে পারতেসি না
4946 views

3 Answers

আপনার পরিস্থিতির প্রায় অনুরুপ পরিস্থিতি আমারও চলছে, আমার GF ও আমাকে ইগনোর করছে আর কারন হিসেবে দেখাচ্ছে আমি খুব রাগি (আসলেও তাই), এখন এটাতো আমি নিশ্চিত বলতে পারিনা যে আপনার BF ও আপনাকে অতিরিক্ত রাগের কারনে অবহেলা করছে। তবে হতেও পারে। এবার মূল প্রশ্নে আসি, কাউকে সম্পর্ক ভাঙ্গার পরামর্শ দিতে খারাপ লাগে তবুও দিচ্ছি:---> ১. প্রথমত একটা লম্বা ছুটির সময় বাছুন, দূরে কোনো আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান, সেখানে গিয়ে তার সাথে যাবতীয় সকল যোগাযোগ একদম বন্ধ রাখুন। ২. তার কোনো স্মৃতি নিজের কাছে না রাখাটাই উত্তম হবে, ৩. নিজেকে বিভিন্ন কাজে ব্যাস্ত রাখুন, ফেসবুকে অপরিচিতদের সাথে ফ্রেন্ডশিপ করে বেশি বেশি চ্যাট করুন (আইডি যেনো আপনার BF না চেনে/জানে) ৪. তাকে মিস করলে তার অবহেলার কথাগুলো মনে করে ঘৃণা করার চেষ্টা করুন, ৫. সে যখন somehow যোগাযোগ করতে চাইবে তখন তাকে সরাসরি বলুন যে আপনি তাকে আর চান না, আপনার মন এখন আর তার জন্য পড়ে নেই। আশা করি এগুলো কাজে দেবে।

4946 views Answered

আপনি তাকে সরাসরিই বলুন সে কেন আপনাকে এত এড়িয়ে চলার চেষ্ট করে। হয়তো সে কোনো মানুষিক পিরার মধ্যে রয়েছে।তাই আপনাকে সে সময় দিতে পারছেনা।আল্লাহর প্রতি ভরসা রাখুন।আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।

4946 views Answered

আপনি যদি মনে করেন যে, সে আরেকজনের সাথে প্রেম করছে তাহলে বুঝে নিন যে সে আপনাকে মন থেকে কখনও ভালোবসেনি।কেননা মন থেকে ভালবাসলে আপনাকে ছেড়ে অন্য কাউকে ভালোবাসতে পারত না।সেক্ষেত্রে, আপনি তাকে ত্যাগ আপনি অবশ্যই করুন।নয়তো আপনার জিবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার। আর নিজের উপর আস্থা রাখুন।আপনার মঙ্গল কামনা করছি।

4946 views Answered

Related Questions

Next steps