1 Answers
আলোর তরঙ্গ এক ধরণের আড় তরঙ্গ/ অনুপ্রস্থ তরঙ্গ সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কোন কণা যে তরঙ্গ উৎপন্ন করবে তাকে সরল ছন্দিত তরঙ্গ বলে। এটি দু্ই প্রকার। (১) আড় তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ এবং (২) দীঘল তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ যে তরঙ্গ মাধ্যমের কণাগুলোর কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় সেটাই আড় তরঙ্গ/অনুপ্রস্থ তরঙ্গ (Transverse wave) । পানি, আলো, তাপ, বেতার ইত্যাদির তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ। এটি কোন মাধ্যমে তরঙ্গচূড়া ও তরঙ্গখাঁজ উৎপন্ন করে সঞ্চালিত হয়। একটি তরঙ্গচূড়া থেকে পরবর্তি তরঙ্গচূড়া পর্যন্ত দুরত্বকে এর তরঙ্গ দৈর্ঘ্য বলে। আবার একটি তরঙ্গখাঁজ থেকে পরবর্তী তরঙ্গখাঁজ পর্যন্ত দুরত্বকে এর তরঙ্গ দৈর্ঘ্য বলে।এ ধরণের তরঙ্গে সমবর্তন ঘটে। সমবর্তন প্রমাণ করে আলো একটি আড়তরঙ্গ। সূত্রঃ উইকিপিডিয়া